India's Tour Of West Indies: ভারত যাচ্ছে ক্যারিবিয়ান সফরে, ঘোষিত পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
India's Tour Of West Indies: ভারতীয় দল আগামী মাসেই যাচ্ছে ক্যারিবিয়ান সফরে। খেলবে ২টি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক। প্রথমে ঠিক ছিল ৩টি টি ২০ আন্তর্জাতিক হবে, সেটি বেড়ে হলো পাঁচ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র ভারত শুরু করছে বিদেশ সফর দিয়েই। ১২ জুলাই থেকে প্রথম টেস্ট। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে সেখানে তিন ফরম্যাটের সিরিজ খেলবে অগাস্ট পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম টেস্টটি খেলবে ডমিনিকার উইন্ডসর পার্কে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২০ জুলাই, ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে। ভারতীয় সময় সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে শুরু হবে টেস্ট ম্যাচগুলি। একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ২৭ জুলাই প্রথম ওডিআই, দ্বিতীয় ওডিআই ২৯ জুলাই। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট আকাদেমির মাঠে অগাস্টের ১ তারিখ হবে তৃতীয় একদিনের আন্তর্জাতিক।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা দুটি অতিরিক্ত টি ২০ আন্তর্জাতিক খেলার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ পাঠিয়েছিল। যা মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল কার্ড। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে একযোগে টি ২০ বিশ্বকাপ হবে। আসন্ন সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে। অগাস্টের ৩ তারিখ প্রথম ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট আকাদেমিতে। গায়ানায় হবে দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। অগাস্টের ৬ ও ৮ তারিখ সেখানকার ন্যাশনাল স্টেডিয়ামে।

ফ্লোরিডার লডারহিলে ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে শেষ দুটি টি ২০ আন্তর্জাতিক ১২ ও ১৩ অগাস্ট। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এর আগেও ফ্লোরিডায় হয়েছে। তবে ২০১১ সালের জুলাইয়ের পর এই প্রথম ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications