India's Tour Of South Africa: ভারত ডিসেম্বরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে, প্রকাশিত তিন ফরম্যাটের ক্রীড়াসূচি

India's Tour Of South Africa: চলতি বছরের শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলার পর রয়েছে দুই টেস্টের সিরিজ।

আজই ঘোষিত হয়েছে ক্রীড়াসূচি। ৫০ ওভারের বিশ্বকাপ খেলার পর এটিই ভারতের প্রথম বিদেশ সফর। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রথম সিরিজ রোহিত শর্মারা খেলছেন ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ হবে দক্ষিণ আফ্রিকার সিরিজও।

Indias Tour Of South Africa: ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

সফরের শুরুতে থাকছে টি ২০ আন্তর্জাতিক সিরিজ। তারপর একদিনের আন্তর্জাতিক সিরিজ। সব শেষে ফ্রিডম সিরিজে গান্ধী-ম্যান্ডেলা ট্রফির লড়াই। একটি বক্সিং ডে টেস্ট এবং অপরটি নিউ ইয়ার টেস্ট। মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে এই সিরিজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

Indias Tour Of South Africa: ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

বিসিসিআইয়ের মতো ক্রিকেট সাউথ আফ্রিকাও দুই শক্তিধর দেশের মধ্যে উপভোগ্য সিরিজের অপেক্ষায় রয়েছে। সিএসএ চেয়ারপার্সন লসন নাইডুর কথায় উঠে এসেছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে পারস্পরিক সুদৃঢ় বন্ধন ও পারস্পরিক সহযোগিতা প্রদানের বিষয়টিও।

ডিসেম্বরের ১০ তারিখ রবিবার ডারবানে হবে প্রথম টি ২০ আন্তর্জাতিক। ১২ ডিসেম্বর মঙ্গলবার দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে গকেবেরহা (Gqeberha) বা পূর্বতন পোর্ট এলিজাবেথে। জোহানেসবার্গে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১৪ তারিখ বৃহস্পতিবার।

Indias Tour Of South Africa: ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি ১৭ ডিসেম্বর রবিবার জোহানেসবার্গে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার গকেবেরহায় দ্বিতীয় ওডিআই। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার পার্লে হবে তৃতীয় একদিনের আন্তর্জাতিক। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে। কেপ টাউনে দ্বিতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+