ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের একাদশ কী হতে পারে?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?

৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া যাক, এই ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে।

ওপেনে রোহিত ও রাহুল

ওপেনে রোহিত ও রাহুল

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলা রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর সেরাটা দেবেন বলে আশা রাখেন ক্রিকেট প্রেমীরা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময় পায়ে চোট পান শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁর পরিবর্তে কেএল রাহুলকে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ধারক টি-টোয়েন্টি ম্যাচ দারুণ খেলেন রাহুল।

তিনে বিরাট

তিনে বিরাট

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে যে অধিনায়ক বিরাট কোহলিই ভারতের ট্রাম্প কার্ড হতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে কি!

চারে শ্রেয়স

চারে শ্রেয়স

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে এবং দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ পারফরম্য়ান্স করা শ্রেয়স আইয়ার, এই ম্যাচেও চার নম্বরে নামবেন বলে নিশ্চিত।

পাঁচে পন্থ না সঞ্জু?

পাঁচে পন্থ না সঞ্জু?

দেশে ও বিদেশে বিগত বেশ কয়েকটি সিরিজে একাধিকবার সুযোগ পেয়েও সেভাবে ঝলক দেখাতে পারেননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় দলে সুযোগ পেতে পারেন বলে অনেকের বিশ্বাস। যদিও কিছু মানুষ মনে করেন, এই সিরিজে পন্থের পরিবর্তে দেশের আরও এক তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে তিন উইকেট নেওয়া মুম্বই-র অল রাউন্ডার শিবম দুবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছেন বলে খবর। দেশের অভিজ্ঞ অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে এই ম্যাচে মাঠে নামতে দেখা যেতে পারে।

স্পিনার চাহল

স্পিনার চাহল

চায়না ম্যান কুলদীপ যাদব দলে থাকলেও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে বলে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

পেস ব্যাটারি

পেস ব্যাটারি

বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ৬ উইকেট নেওয়া দীপক চাহার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন। খেলবেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে ওঠা মহম্মদ শামি ও চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+