পাকিস্তানের সঙ্গে দুবাইয়ে সিরিজ খেলবে ভারত! কেন্দ্রের ছাড়পত্রের আশায়
পাকিস্তানের বিরুদ্ধে ফের ক্রিকেট সিরিজ খেলতে পারে ভারত। এই বছরের শেষের দিকে দুবাইয়ে এই সিরিজ হতে পারে। এমন সম্ভাবনা তৈরি হয়েছে।
নয়াদিল্লি, ২৯ মার্চ : পাকিস্তানের বিরুদ্ধে ফের ক্রিকেট সিরিজ খেলতে পারে ভারত। এই বছরের শেষের দিকে দুবাইয়ে এই সিরিজ হতে পারে। এমন সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে খেলতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ঘটনা হল, ২০১৪ সালে 'ফিউচার ট্যুর প্রোগ্রাম' চুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মত হয় ভারত। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেই সেই চুক্তি সম্পন্ন করতে চাইছে ভারত।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই কেন্দ্রের কাছে যে চিঠি লিখেছে তাতে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও ২টি টি২০ ম্যাচ খেলার কথা বলা হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে ও কেন্দ্র ছাড়পত্র দেয় তাহলে ২০১২ সালের পরে ফের একবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-পাকিস্তান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলা হয়। তারপর থেকে আর কোনও দল পাকিস্তানে খেলতে যায়নি। সেই ঘটনায় ৬ জন খেলোয়াড় ও শ্রীলঙ্কা কোচ জখম হন। তারপর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিজেদের হোম ম্যাচ খেলে চলেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications