India vs West Indies: ফের ব্যর্থ বিরাট কোহলি, রাহুল-সূর্যকুমারের ব্যাটে ভর করে লড়াই চালানোর মতো রান তুলল ভারত

ফের ব্যর্থ বিরাট, রাহুল-সূর্যকুমারের ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর তুলল ভারত

দ্বিতীয় একদিনের ম্যাচেও রানের খরা অব্যহত থাকল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে। প্রথম ম্যাচে আটের পর দ্বিতীয় ম্যাচে বিরাটের ব্যাট থেকে আসে ১৮ রান। ব্যর্থ হয়েছেন রোহিত শর্মাও। প্রথম ম্যাচে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে ৮ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারত অধিনায়ককে। তবে জাতীয় দলের দুই সেরা ব্যাটসম্যান ব্যর্থ হলেও মিডল অর্ডারের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে লড়াইয়ের মতো রান তুলতে সমর্থ হয়েছে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস শেষ হয় ২৩৭/৯ রানে।

India vs West Indies: ফের ব্যর্থ বিরাট কোহলি, রাহুল-সূর্যকুমারের ব্যাটে ভর করে লড়াই চালানোর মতো রান তুলল ভারত

এ দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। নিয়মিত অধিনায়ক কিরণ পোলার্ড চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। পোলার্ডের জায়গায় অতিরিক্ত এক বোলার খেলেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তরুণ পেসার ওডেন স্মিথকে সুযোগ দেওয়া হয় দলে। এই একটি পরিবর্তনই দ্বিতীয় ম্যাচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দলে। উইনিং কম্বিনেশন ভেঙেছে ভারতও। প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অংশ নিতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছেন কে এল রাহুল। রাহুলকে জায়গা করে দিতে দলের বাইরে বসতে হয়েছে কিষানকে। এই একটি পরিবর্তন ছাড়া ভারতের দল অপরিবর্তিত।

বুধবার ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করেছিলেন অধিনায়ক রোহিত। রাহুলকে সুযোগ দিলেও তাঁর সঙ্গে ওপেন করতে এই ম্যাচে নেমেছিলেন ঋষভ পন্থ। যদিও এই জুটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি তিন ওভারের মাথায় কেমার রোচের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। বিরাট কোহলি এবং ঋষভ পন্থ ভারতের ইনিংসকে ধরার চেষ্টা করলেও দীর্ঘক্ষণ নির্ভরতা দিতে পারেননি। ভারতীয় ইনিংসের দ্বাদশ ওভারের প্রথম বলে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ। ওই ওভারেরই শেষ বলে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। দুই উইকেটই শিকার পোলার্ডের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ওডিয়ান স্মিথ। অভ্যস্ত ওপেনিং স্লট ছেড়ে মিডল অর্ডারে খেললেও রান পেয়েছে কে এল রাহুল। মাত্র এক রানের জন্য অর্ধ-শতারন হাতছাড়া হয় তাঁর। রান আউট হয়ে ডাগ আউটে ফেরেন তিনি।

রাহুল ছাড়াও রান পেয়েছেন সূর্যকুমার যাদব। ফাবিয়ান অ্যালানের বলে আউট হওয়ার আগে ৮৩ বলে ৬৪ রান করেন সূর্যকুমার। বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর করেন ২৪ রান। ভারতের জার্সিতে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলা দীপক হুডার ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ১১ রান যোগ করেন যুজবেন্দ্র চহাল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন ওডেন স্মিথ এবং আলজারি জোসেফ। একটি করে শিকার কেমার রোচ, আকিলা হোসেন, জেসন হোল্ডার এবং ফাবিয়ান অ্যালানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+