সিংহাসনচ্যূত ভারত, দিওয়ালির পরই এল দুঃসংবাদ

ভারতকে সরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা, একদিনের ক্রিকেটে এক নম্বর জায়গা হারাল ভারত 

সিংহাসন হারাল ভারত। দিওয়ালির দিনের পরই এল দুঃসংবাদ। একদিনের ক্রিকেটে এক নম্বর জায়গা দক্ষিণ আফ্রিকার কাছে খুইয়ে দু নম্বরে টিম ইন্ডিয়া।

সিংহাসনচ্যূত ভারত, দিওয়ালির পরই এল দুঃসংবাদ

দক্ষিণ আফ্রিকা ও ভারত দু দলেরই মূল পয়েন্ট ১২০। কিন্তু দশমিক পয়েন্টের ভিত্তিতে জায়গা হারাল ভারত। বাংলাদেশকে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে বড় রানে হারিয়ে ভারতকে সিংহাসনচ্যুত করল প্রোটিয়াবাহিনী। আইসিসির একদিনের ক্রিকেটে সেরা ক্রমতালিকায় এক নম্বর স্থান থেকে তাই নেমে যেতে হল কোহলি বাহিনীকে।

একের পর এক সিরিজ পকেটে পুড়েই চলেছে ভারত। অস্ট্রেলিয়াকে ঘরোয়া সিরিজে ৪-১ জিতে ভারত আইসিসি-র সেরা তালিকায় সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল। তবে সামনেই নিউজিল্যান্ড ভারত সফরে আসছে। ২২ অক্টোবর থেকে মুম্বইয়ে শুরু হবে তিনটি ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজ জিতলেই ফের হারানো মুকুট ফিরে পাবে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+