সুনীল ছেত্রী পেলের আরও কাছে! সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই বাংলাদেশের কাছে আটকে গেল ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারত। সুনীল ছেত্রীর গোলের সুবাদে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ১০ জনের বাংলাদেশের বিরুদ্ধেও গোল হজম করে ম্যাচ জিততে ব্যর্থ ইগর স্টিমাচের দল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কোচের রণকৌশল নিয়ে প্রবল সমালোচনা করছেন ফুটবলপ্রেমীরা।

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই বাংলাদেশের কাছে আটকে গেল ভারত

ভারতের বিরুদ্ধে আজ খেলতে নামার আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু হল আজ। নেপাল মালদ্বীপকে ১-০ গোলে হারানোয় আজ ভারত জিতলে গ্রুপ পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারত। প্রীতম কোটালের বাড়ানো বলে উদান্ত ব্যাক পাস করলে তা থেকে দুরন্ত গোল করেন সুনীল ছেত্রী। ম্যাচের ২৬ মিনিটে করা এই গোলটি সুনীলের আন্তর্জাতিকের ৭৬তম গোল। আর একটি গোল করতে পারলেই পেলের ৭৭টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেলবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের গোল ছাড়া ভারতের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনকই।

ম্যাচের ৫৪ মিনিটে লিস্টন কোলাসোকে অবৈধভাবে বাধা দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। বাংলাদেশ ১০ জনের হয়ে গেলেও প্রথমার্ধের লিড অবশ্য ধরে রাখতে পারেনি ভারত। ম্যাচের ৭৪ মিনিটে ইয়াসিন আরাফতের গোলে অস্কার ব্রুজোঁর প্রশিক্ষণাধীন বাংলাদেশ সমতা ফেরাতে সক্ষম হয়। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া প্রয়াস চালালেও কাজের কাজ হয়নি। তাঁর মধ্যে আপুইয়ার মাথা ফাটে। মাথায় ব্যান্ডেজ নিয়েই তিনি পরে খেলা চালিয়ে যান। ভারতকে আটকে দিয়ে বাংলাদেশ পয়েন্ট তালিকায় রইল শীর্ষস্থানে।

১৯৯৩ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। ত্রয়োদশ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ। ফিফা কাউন্সিলের ব্যুরো পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করায় পাকিস্তান এবার সাফ চ্যাম্পিয়নশিপে নেই। করোনা পরিস্থিতিতে ভূটান সরকার ফুটবল দলকে দেশ ছাড়ার অনুমতি দেয়নি। ভারতের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ অক্টোবর ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয়। ১০ ও ১৩ অক্টোবর ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় ভারতের খেলা রয়েছে যথাক্রমে নেপাল ও মালদ্বীপের বিরুদ্ধে। রাউন্ড-রবিন পর্বের শেষে পয়েন্ট তালিকার প্রথম দুটি দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে। বাংলাদেশ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে। ১ ম্যাচে নেপাল ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচ ড্র করায় ভারত রয়েছে তিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+