বেঙ্গালুরুতে রোহিতরা শ্রীলঙ্কার বিরুদ্ধে অনন্য নজিরের লক্ষ্যে, চিন্নাস্বামীতে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন?

ভারতের মাটিতে অনুষ্ঠেয় কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্টটি গড়িয়েছিল তৃতীয় দিন পর্যন্ত। কিন্তু গত বছর আমেদাবাদে ইংল্যান্ডকে দুই দিনেই চূর্ণ করেছিল ভারত। দেশের মাটিতে টানা তৃতীয় দিন-রাতের টেস্ট জয়ের নজির গড়ার হাতছানি রয়েছে ভারতের সামনে। অধিনায়ক রোহিত শর্মাও গড়়তে পারেন অনন্য নজির।

ভারতের ট্র্যাক রেকর্ড

ভারতের ট্র্যাক রেকর্ড

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও অবধি ভারত-শ্রীলঙ্কা টেস্ট হয়েছে একবারই। ১৯৯৪ সালের জানুয়ারি মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত অর্জুন রণতুঙ্গার শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইনিংস ও ৯৫ রানে। ভারত এই স্টেডিয়ামে ১৯৭৪ থেকে এ পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছে। জয়লাভ করেছে ৮টিতে। ড্র ৯টি টেস্ট। পরাজয় ৬টিতে। শেষ পাঁচটি টেস্টের চারটিতেই জিতেছে ভারত, একটি ড্র।

১৭ বছর ধরে অপরাজেয়

১৭ বছর ধরে অপরাজেয়

১৯৭৪ সালে চিন্নাস্বামীতে ভারতের প্রথম টেস্টেই হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৭ সালে এই স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় টেস্টে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জেতে ১৪০ রানে। ১৯৭৮ থেকে ১৯৮৩ অবধি পাঁচটি টেস্ট টানা ড্র হয় বেঙ্গালুরুতে। ১৯৮৭ সালে পাকিস্তান ভারতকে হারায় মাত্র ১৬ রানে। ১৯৮৮ থেকে ১৯৯৫ অবধি আবার ভারত টানা তিনটি টেস্ট জেতে চিন্নাস্বামীতে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল। ২০০০ সালে তার পরের টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৭১ রানে পরাস্ত হয় ভারত। ২০০৪ ও ২০০৫ সালে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে ফের ভারত হারে চিন্নাস্বামীতে। ২০০৫ সালে পাকিস্তানের কাছে ১৬৮ রানে হারার পর থেকে ভারত অপরাজেয়ই থেকেছে বেঙ্গালুরু টেস্টে।

শেষ পাঁচটি টেস্টে

শেষ পাঁচটি টেস্টে

শেষ পাঁচটি টেস্টের মধ্যে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে, ২০১২ সালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় ভারত। ২০১৫ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র হয়ে গিয়েছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ৭৫ রানে এবং ২০১৮ সালে আফগানিস্তানকে ইনিংস ও ২৬২ রানে হারায় ভারত। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর টেস্টের আসর বসছে বেঙ্গালুরুতে। বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোহিতরা ইতিহাসের দোরগোড়ায়

এমনিতে চিন্নাস্বামীর পিচে ঘাস থাকে। প্রথম তিন দিন পেসাররা ফায়দা আদায় করেন। শেষ দুই দিনে স্পিনাররা কামাল দেখিয়ে থাকেন। ব্যাটাররাও ভালো রান করতে পারেন প্রথম দিন থেকেই। তবে দিন-রাতের টেস্টে পিচ কেমন হবে বা ডিউ ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে সেটা দেখার। মার্চে আবহাওয়া শুষ্কই থাকে বেঙ্গালুরুতে। আকাশ পরিষ্কার থাকায় শিশির প্রভাব ফেলতেও পারে। রোহিত শর্মার ভারত ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার টেস্টেও ২-০ ব্যবধানে জেতার হাতছানি। সেটা হলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার পরপর দুটি দেশের বিরুদ্ধে জোড়া হোয়াইটওয়াশ নিশ্চিত করেই সিরিজ জিতবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+