কোন কাজটা না করলে ফেভারিট বিরাটরা ভুল করবেন ফাইনালে, জানালেন বয়কট

জিওফ্রে বয়কট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকারের ভারতের প্রতি ভালোবাসা আমরা দশকের পর দশক ধরে দেখে আসছি। তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণকে কুর্নিশ করেন সকলেই। 'প্রিন্স অব ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর স্নেহের কথাও কারও অজানা নয়। সেই অশীতিপর জিওফ্রে বয়কট মিড ডে-কে দেওয়া সাক্ষাতকারে জানিয়ে দিলেন, সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলিরাই ফেভারিট। একইসঙ্গে দল গঠন নিয়ে মূল্যবান পরামর্শও দিয়েছেন বয়কট।

বিরাটরা এগিয়ে

বিরাটরা এগিয়ে

জিওফ্রে বয়কট বলেন, ভারত যেভাবে অস্ট্রেলিয়ায় খেলেছে এবং সিরিজ জিতেছে সেই নিরিখেই আমার কাছে ফেভারিট ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রতিভাকে মেলে ধরে ক্রিকেটাররা যে লড়াকু ক্রিকেট উপহার দিয়েছেন, বিশেষ করে গাব্বায় চতুর্থ টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরেছে তা প্রশংসনীয়। নিঃসন্দেহে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চিত্তাকর্ষক হতে চলেছে। কেন না, দুই দলই প্রথমবার এই ট্রফি জিততে মরিয়া থাকবে। কিন্তু আমার ধারণা ফাইনাল নিয়ে অনেক বেশি হোমওয়ার্ক করেই বিরাটরা নামবেন।

নিউজিল্যান্ডের খামতি

নিউজিল্যান্ডের খামতি

বয়কটের মতে, দুই দলের ব্যাটিং শক্তির নিরিখে ভারতের চেয়ে পিছিয়ে নিউজিল্যান্ড। তাঁদের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল কেন উইলিয়ামসনের উপর। ফলে শুরু থেকেই ভারতীয় বোলারদের লক্ষ্য হওয়া উচিত শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়তে না দেওয়া। আবহাওয়ার দিকে সকলের নজর থাকবে। উপকূলীয় এলাকা হওয়ায় সাউদাম্পটনে যে কোনও সময় বৃষ্টি নামতে পারে। ফলে শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ বজায় রাখতে হবে ভারতকে। কেন না, নিউজিল্যান্ড যথেষ্ট লড়াকু দল। ২০১৯ সালের বিশ্বকাপ না জিততে পারার হতাশা কাটাতে তাঁরা নিশ্চিতভাবেই এই ফাইনাল জিততে অতিরিক্ত উজ্জীবিত থেকে মরিয়া হয়ে ঝাঁপাবেষ

চার পেসারের পরামর্শ

চার পেসারের পরামর্শ

ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে জল্পনা চলছে। বিশেষ করে রবীন্দ্র জাদেজা ফিট হয়ে চলে আসায়। জিওফ্রে বয়কট বলছেন, আমি নিশ্চিত নিউজিল্যান্ড চার সিমার নিয়েই নামবে। ফলে ভারতও প্রথম একাদশে চার পেসার না রাখলে কিন্তু বড় ভুল করবে। তবে একইসঙ্গে রবীন্দ্র জাদেজার মতো গ্রেট ইউটিলিটি ক্রিকেটারকেও আমি প্রথম একাদশে দেখতে চাই।

ছবি- ইনস্টাগ্রাম

পেসারদের চ্যালেঞ্জ

পেসারদের চ্যালেঞ্জ

নিউজিল্যান্ডের টিম সাউদি, কাইল জেমিসনরা লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট দেখিয়েছেন। প্রথম ইনিংসে তাই লিড পেয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে বোলিং শক্তির ধার আরও বাড়াতে দলে আসতে চলেছেন ট্রেন্ট বোল্ট। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে প্রথম একাদশ পরের টেস্টেই চূড়ান্ত করে ফেলতে চলেছে নিউজিল্যান্ড। বয়কট নিজে মুখিয়ে আছেন বোল্ট ও জশপ্রীত বুমরাহ-র দ্বৈরথ দেখার জন্য। বয়কটের কথায়, নিশ্চিতভাবেই উইকেটে ঘাস থাকবে। রোজ বোলের চারদিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা থাকায় হাওয়ার গতি একটা ফ্যাক্টর হবেই। আমার মতে এই মাঠে বুমরাহ ও মহম্মদ শামির বোলিং খুব কার্যকরী হবে। গত শতকে বিদেশে ভারতের পারফরম্যান্স মোটেই ধারাবাহিক ছিল না। কিন্তু আমার 'প্রিন্স অব ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব থেকেই সেই চিত্র বদলাতে শুরু করেছে। আমার মতে সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকবে।

ছবি- ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+