অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি বাংলাদেশেই সারছে ভারত, দাবি রাঠোরের, মীরপুর টেস্টে কেমন হবে একাদশ?

চট্টগ্রাম টেস্ট বড় ব্যবধানে জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। মীরপুরে কাল থেকে ভারত-বাংলাদেশ দ্বিতীয় তথা শেষ টেস্ট।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানেই জয় চাইছে টিম ইন্ডিয়া। তবে অনুশীলনে ব্যাটিংয়ের সময় হাতে চোট পাওয়ায় অধিনায়ক লোকেশ রাহুলের নামা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিকল্প তৈরি রাখছে টিম ম্যানেজমেন্ট।

মীরপুর টেস্টে ভারত কোন কম্বিনেশনে নামতে চাইছে?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ভারত ১৮৮ রানে জেতায় এবং ইংল্যান্ডের কাছে পাকিস্তান তৃতীয় টেস্টে পরাস্ত হওয়ায় ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশে ক্লিন স্যুইপ ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাওয়াকে ত্বরান্বিত করতে পারে। সেক্ষেত্রে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার মহড়া দেশের মাটিতে সেরে ফেলতে পারবে ভারত। চার টেস্টের সিরিজ ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু। ওই টেস্ট সিরিজ জিতে ভারত মানসিকভাবেও এগিয়ে থাকতে চাইবে। দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটেই টিম ইন্ডিয়া কাবু করতে চাইবে অস্ট্রেলিয়াকে।

মীরপুরের উইকেটও স্পিন সহায়ক হয়। ফলে তৈরি থাকছে ভারত। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, উপমহাদেশের উইকেটে বল ঘোরাটাই প্রত্যাশিত। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজেও বল ঘুরবে। ফলে বাংলাদেশে আমাদের প্র্যাকটিস ভালোই হচ্ছে। বিশেষ করে ব্যাটারদের পক্ষে। ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। প্রথম টেস্টে লোকেশ রাহুল ও বিরাট কোহলি বিশেষ সুবিধা করতে পারেননি। দ্বিতীয় টেস্টের আগে তাঁদের সঙ্গে নেটে দীর্ঘ সময় কাটালেন রাঠোর। তিনি বলেন, ব্যাটিংয়ের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কথা চলতেই থাকে। দুজনেই পরের টেস্টে বড় রান পাবেন বলে আশা করছি। উল্লেখ্য, টি ২০ ও একদিনের আন্তর্জাতিকে শতরানের দীর্ঘ খরা মেটানো বিরাটের ব্যাটে এবার টেস্ট শতরানের খরা মেটার প্রত্যাশা। ২০১৯ সালে ইডেনে দিন-রাতের টেস্টে বিরাট বাংলাদেশের বিরুদ্ধেই শেষ টেস্ট শতরান হাঁকান।

চট্টগ্রামের তুলনায় মীরপুরের উইকেটে যেমন বাউন্স বেশি থাকবে, তেমনই বল বেশি ঘুরবে বলেও মনে করছেন রাঠোর। প্রথমে ব্যাট করলে বড় রান তোলাই লক্ষ্য ভারতের। এদিন থ্রোডাউন অনুশীলনের সময় লোকেশ রাহুল চোট পান, আইসপ্যাক লাগান। তবে তাঁর খেলতে অসুবিধা হবে না বলে দাবি ভারতের ব্যাটিং কোচের। যদি রাহুল না পারেন সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন চেতেশ্বর পূজারা। অভিষেক হবে অভিমন্যু ঈশ্বরনের।

ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক) বা অভিমন্যু ঈশ্বরন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, ঋভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+