সোনিকে টেক্কা স্টারের, এবার থেকে আইপিএল দেখতে নতুন চ্যানেল টিউন করুন
বিসিসিআইয়ের ফের লক্ষ্মীলাভ। এবার আর্থিক লাভ হল আইপিএলের সত্ব বিক্রি করে।
আইপিএলের শুরুর মরশুম থেকে তার সম্প্রচার সত্ব ছিল সোনি পিকচার্সের হাতে। কিন্ত পরের মরশুম থেকে আইপিএল দেখতে হলে যেতে হবে স্টারে। সোমবার বোর্ড আইপিএলের টিভি ও ইন্টারনেট সত্ব নিলাম হেঁকেছিল। তাতেই দাঁও মেরে নিল স্টার ইন্ডিয়া গোষ্ঠী।
সোমবারের নিলামে স্টার গোষ্ঠীর ১৬ হাজার ৩৪৭ কোটি টাকার গ্লোবাল বিড মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। তবে শুধুমাত্র টেলিভিশন সত্বই নয়, ইন্টারনেটে সম্প্রচার সত্বও গেছে তাদেরই ঝোলায়।
Here are the final figures for IPL Media Rights for the period from 2018-2022. #IPLMediaRights pic.twitter.com/2y1m0X4701
— IndianPremierLeague (@IPL) September 4, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে প্রাথমিকভাবে ২৪টি গোষ্ঠী আইপিএলের সম্প্রচারকারী সংস্থার দৌড়ে থাকার জন্য নিলাম পত্র তুলেছিল। এই নিলাম থেকে বিসিসিআইয়ের অন্তত ২০ হাজার কোটি টাকার আয় নিশ্চিত হল। দৌড়ে শুধু স্টার , সোনিই নয়, ছিল ফেসবুক, আমাজন, টুইটার, ইয়াহু, রিলায়েন্স জিও, ডিসকভারি, স্কাই ও ব্রিটিশ টেলিকম, ইএসপিএন ডিজিটাল মিডিয়া।
#IPLMediaRights 📸 Photos - BCCI CEO @RJohri, @SonyTV & @reliancejio teams pic.twitter.com/XfxvaId87i
— BCCI (@BCCI) September 4, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>যদিও আমাজন, ইএসপিএন, টুইটার, ডিসকভারিকে বিড থেকে দূরে রাখা হয়। শেষ দৌড়ে সনি ও স্টারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে নিলাম। সোনিকে হারিয়ে শেষ হাসি হাসে স্টার ইন্ডিয়া।
Click it and Unblock the Notifications