India A Team: অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ঈশান! ঈশ্বরণের সঙ্গে বাংলা থেকে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেতে পারেন কারা?
বেজে গিয়েছে বর্ডার গাভাসকর ট্রফির দামামা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সমাপ্ত করার পরই নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় টেস্ট দল। এই সিরিজ ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ। কিন্তু রোহিত-বিরাটরা অস্ট্রেলিয়া যাওয়ার আগেই ডনের দেশে দেশে যাবে ভারত 'এ' দল।
অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দু'টি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। এই দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ বর্তমানে ভারতীয় মূল দল হোক বা এ দল, স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য চলে তীব্র প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দিতে পারেন ঋতুরাজ গাইকোয়াড়। তবে দলে বড় চমক হতে পারেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক অবশেষে বোর্ডের শাস্তির প্রকোপ থেকে মুক্ত হতে চলেছেন।

পাশাপাশি ভারতীয় এ দলে থাকতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি, ইরানি কাপ, রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শতরান করেছেন ঈশ্বরণ। বর্ডার গাভাসকর ট্রফিতে তৃতীয় ওপেনার হিসেবে তাঁর নাম ভাসছে। তবে সেই সিরিজ সুযোগ একান্তই না হলে ঈশ্বরণের অস্ট্রেলিয়া যাত্রা হচ্ছে, কারণ তিনি এ দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন।
এ দলে থাকতে পারেন বাংলার আরও দুই ক্রিকেটার। অভিষেক পোরেল এবং মুকেশ কুমার। যদি দলে সুযোগ পান তবে তা অভিষেকের জন্য বড় সুযোগ হতে চলেছে। এই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দল থাকবে তারকা সমৃদ্ধ।
কঠিন সিরিজ শুরুর আগে ভারত কোনও অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না। রোহিত-বিরাট সমৃদ্ধ মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে সেই ম্যাচ হতে পারে।
আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওপেনার হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখতে পারেন ঋতুরাজ গাইকোয়াড়ের উপরেই। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজই হতে পারেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তৃতীয় ওপেনার।












Click it and Unblock the Notifications