Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Independence Day 2023: শুধু স্বাধী‌নতা দিবস নয়, ১৫ অগাস্ট আরও একটি কারণে বিরাট স্পেশ্যাল কোহ‌লির কাছে

মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৭তম স্বাধীনত দিবস। তেরঙ্গার রঙেএ সেজে উঠেছে গোটা দেশ। স্বাধী‌নতা দিবস উদযাপনে সামিল হলেন খেলার মাঠের প্রতি‌নিধিরাও। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি প্রত্যেকই সমাজ মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

দেশবাসীর কাছে স্বাধীনতা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কতটা সেই কথাই তুলে ধরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি স্পোর্টস চ্যানেলে কোহলি বলেন, 'স্বাধীনতা দিবস আমাদের দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। যেভাবে এই দিনটি উদযাপন করা হয়, তাতে এই দিনটি আরও বিশেষ হয়ে ওঠে। আমার কাছে এই দিনটি আরও বিশেষ, কারণ, এই দিনে আমার বাবার জন্মদিন। আমাদের বাড়িতে এই দুটি অনুষ্ঠান খুব ধূমধাম করে উদযাপন করা হত।'

কোহলি

এরপরই স্বাধীনতা দিবসে নিজের স্মৃতির কথা তুলে ধরেন কোহলি। এই প্রসঙ্গে বিরাট বলেন, 'স্বাধীনতা দিবসে আমার কাছে অনেক স্মৃতি রয়েছে। যা চিরকাল মনের মণিকোঠায় থেকে যাবে। এই দিনটিতে আমরা আমাদের দেশ নিয়ে খুব গর্ব অনুভব করি। আমরা অনেক সময় এই স্বাধীনতা দিবসের দিন ক্রিকেট ম্যাচ খেলেছি। সেখানে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতে গলা মেলানো, এটা দারুণ একটা অনুভূতি।'

কোহলি

শুধু বিরাট নন সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। সমাজ মাধ্যমে সচিন লেখেন, 'সারা বিশ্বে থাকা ভারতবাসীকে স্বাধীনতা দিবসে আমার শুভেচ্ছা।’


পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই সচিব জয় শাহ সমাজ মাধ্যমে পোস্ট করে স্বাধী‌নতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

পতাকা উত্তোলনের ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরে দেশ বাসীকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান গৌতম গম্ভীর।

সূর্যকুমার যাদব থেকে যুবরাজ সিং বিশেষ এই দিনে সমাজ মাধ্যমে পোস্ট করতে ভোলেননি ক্রিকেটাররা। যুবরাজ সিং সোশ্যাল সাইটে একটি বিশেষ বার্তাও তু‌লে ধরেছেন।

আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিমে গা ঘামানোর একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন বিরাট কোহলি। হাসিমুখে জিমে দাঁড়িয়ে কোহলি ছবিটি তুলে তাঁর ক্যাপশনে লেখেন, 'খুশির জায়গা।'

এখনও অবধি এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। আগামী ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপগামী ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে যাবেন। ভারতের যে ক্রিকেটারদের এশিয়া কাপে খেলতে যাবেন তাঁদের জন্য একটি প্রস্তুতি শিবির আয়োজন করা হচ্ছে। এ বার সেখানে পৌঁছে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+