IND-W vs IRE-W: ভারতীয় দলের সূচনা পর্বেই ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স, কে এই প্রতীকা রাওয়াল?
কয়েকদিন হল ভারতীয় মহিলা দলে সুযোগ পেয়েছেন প্রতীকা রাওয়াল। কিন্তু ধারাবাহিকতার মাধ্যমে ইতিমধ্যেই নজর কেড়েছেন। বুধবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে প্রতীকা রাওয়াল শতরান করেছেন। কেরিয়ারের ষষ্ঠ একদিনের ম্যাচে প্রথম শতরানটি পেলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে প্রতীকা রাওয়ালকে নিয়ে।
প্রতীকা রাওয়াল বুধবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ২০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৯ বলে ১৫৪ রান করেন। এর আগে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রতীকা করেন ৬১ বলে ৬৭ রান৷ প্রথম ম্যাচে করেছিলেন ৮৯ রান। চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবে ভারতীয় মহিলা দল। ফলে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির আরও একটি মঞ্চ। বিগত কয়েকটি সিরিজ ধরেই একাধিক নতুন ক্রিকেটারদের ভারতীয় মহিলা দলে সুযোগ দেওয়া হচ্ছে। সুযোগ পেয়েই সেটা পুরো মাত্রায় কাজে লাগালেন প্রতীকা।

ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করার নিরিখে তৃতীয় স্থানে আছেন প্রতীকা। এর আগে দীপ্তি শর্মা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮০ রান করেছিলেন., হরমনপ্রীত কৌর করেছিলেন ১৭১ রান। এরপরই তৃতীয় স্থানে আছেন প্রতীকা।
A knock which needs no 𝐏𝐑 👏 pic.twitter.com/GoAS2zhhRz
— Delhi Capitals (@DelhiCapitals) January 15, 2025
ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স করার পাশাপাশি পড়াশোনাও করছেন প্রতীকা ।সাইকোলজির ছাত্রী প্রতীকা । ২০০০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন প্রতীকা রাওয়াল। ২০২১ সালে বিসিসিআই আয়োজিত মহিলাদের একদিনের ক্রিকেটে নজরে আসেন প্রতীকা। সেই টুর্নামেন্টে দিল্লির হয়ে প্রতীকা ৭ ম্যাচে মোট ২৪৭ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৯.৪০ এবং স্ট্রাইক রেট ৭৮.৪১।
THE MAIDEN INTERNATIONAL HUNDRED FOR PRATIKA RAWAL.
— Tanuj Singh (@ImTanujSingh) January 15, 2025
- What a special Moment for Pratika. 🥹⭐pic.twitter.com/UjWqEL4Mcn
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে সুযোগ পান প্রতীকা। ভারতের ১৫০তম মহিলা ক্রিকেটার হিসেবে প্রতীকা টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন। বুধবারের পর সোশ্যাল মিডিয়ায় তঁাকে নিয়ে জোর চর্চা। তিনি ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন পিআর হয়ে উঠেছেন।
প্রতীকা কিন্তু বুঝিয়ে দিয়েছেন ওপেনিংয়ে তিনি দলকে ভরসা দিতে তৈরি। তিনি যে অনেক দূর এগোনোর লক্ষ্য নিয়েই ভারতীয় দলে প্রবেশ করেছেন সেটা তাঁর ব্যাটিং থেকে স্পষ্ট।












Click it and Unblock the Notifications