ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় মন্তব্য বিরাটের

আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে বাইশ গজে উত্থান, সেখান থেকেই টেস্টে আজ বল হাতে ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ।

আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে বাইশ গজে উত্থান, সেখান থেকেই টেস্টে আজ বল হাতে ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে বুমরাহকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

বুমরাহের পারফর্ম্যান্সে মুগ্ধ বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে বুমরাহের সংগ্রহ যথাক্রমে ১৩ উইকেট। প্রথম টেস্টে দুই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৭ রান খরচ করে ৫ উইকেট ছিল। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭ রান খরচ করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট পেয়েছেন বুম বুম। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে সংগ্রহ ৭ উইকেট।

বুমরাহকে নিয়ে কী প্রশংসা করলেন কোহলি

ক্যারিবিয়ান সফরে বুমরাহের এই বোলিং দেখেই মুগ্ধ কোহলি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বৈচিত্র্যময় ও পরিণত বোলার বুমরাহ।' ভারতীয় স্পিডস্টারের প্রশাংসায় অধিনায়ক আরও জুড়ে বলেছেন,'একসময় টি-টোয়েন্টি বোলার হিসেবে বুমরাহকে টাইপকাস্ট করে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আজ টেস্টের সফল বোলার।'

টেস্টে বুমরাহের সাফল্য

এশিয়ার বাইরে প্রথম বেলার হিসেবে চার বিদেশ সফরে ইনিংসে পাঁচটি করে উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে বুমরাহের পাঁচটি করে উইকেট নেওয়ার নজির রয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+