IND vs SA T20Is: বড় স্কোর করেও জয় এল না, ম্যাচ হারের জন্য কাকে দায়ী করলেন সূর্যকুমার যাদব?
IND vs SA T20Is: ডারবানে বৃষ্টিতে প্রথম টি ২০ আন্তর্জাতিক ভেস্তে গিয়েছিল। গেবেখায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দল। ভালো খেলেও জয় অধরাই থাকল টিম ইন্ডিয়ার। ফলে বৃহস্পতিবারের শেষ ম্যাচ কার্যত ডু অর ডাই হয়ে উঠল ভারতের কাছে। ব্যাট হাতে রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচ শেষে এই হার থেকেই শিক্ষা নেওয়ার বার্তা দিয়েছেন ভারত অধিনাদয়ক।
দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ভারত ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। ডিএলএস পদ্ধতিতে ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচে জিতে নেয় প্রোটিয়ারা।

একইসঙ্গে সূর্য বলেন, এই স্কোর যথেষ্ঠ ছিল। পরিস্থিতি বোলিংয়ের জন্য খুবই কঠিন ছিল। সতীর্থদের একটা বিষয়ই বুঝিয়েছি, বিদেশে খেলছি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সঙ্গে এই বার্তাও ছিল, মাঠের হতাশা, মাঠেই রেখে আসতে। এখন আমাদের নজরে তৃতীয় টি-টোয়েন্টি।'
দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই বৃষ্টি পিছু ছাড়ছে না। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বেশ কিছুক্ষণ খেলা থমকে গেল। এমনকি ডিএলএস পদ্ধতিতে ম্যাচের মীমাংসা হল। শুধু তাই নয় এৱ ফলে প্রোটিয়াদের টার্গেট কিছুটা কমে যায়, ফলে ভারতীয় বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তরুণ তুর্কিদের নিয়ে গঠিত ভারতীয় বোলিং বিভাগ সেই চ্যালেঞ্জে সফল হতে ব্যর্থ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি সূর্যকুমারের। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৬ ইনিংসে ২০০০ রান হয়ে গেল স্কাইয়ের। তিনি ধরে ফেললেন বিরাট কোহলির কীর্তি। কোহলির সঙ্গে যৌথভাবে সূর্যকুমার এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসাবে ২ হাজার রানের মালিক।ভারতীয় ইনিংসের শেষ লগ্নে বিস্ফোরণ ঘটালেন রিঙ্কু সিংহ। মাত্র ৩০ বলে ৫০ রান করলেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টি ২০ সিরিজ জয়ের আশা শেষ। ভারতকে বৃহস্পতিবার প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে নামতে হবে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে।












Click it and Unblock the Notifications