IND vs SA T20Is: দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম ক্লাস, দ্য ওয়ালের থেকে কী পরামর্শ পেলেন? মনের কথা জানালেন রিঙ্কু
IND vs SA T20Is: ২০২৩ সালের আইপিএলে কেকেআরের হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই ভারতীয় দলে সুযোগ পান রিঙ্কু সিং। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিজও খেলা হয়ে গিয়েছে আলিগড়ের ক্রিকেটারের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার পেলেন কোচ দ্রাবিড়কে। এতদিন যে সিরিজ বা প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলের হয়ে রিঙ্কু খেলেছেন, সেখানে কোচ হিসাবে ছিলেন ভিভিএস লক্ষ্ণণ। এবার দ্য ওয়ালকে গুরু হিসাবে পেলেন রিঙ্কু।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে বুধবারই ম্যান্ডেলার দেশে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের সদস্যরা। রবিবার প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে নামার আগে কোচ দ্রাবিড়ের অধীনে অনুশীলন করার অনুভূতির কথা জানিয়েছেন রিঙ্কু। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে রিঙ্কু তুলে ধরেছেন তাঁর মন কি বাত।

দক্ষিণ আফ্রিকার পরিবেশ এবং উইকেট নিয়ে প্রশ্ন করা হলে রিঙ্কু বলেন,'দক্ষিণ আফ্রিকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, এখানে উইকেটে অতিরিক্ত বাউন্স আছে, যা সাধারণত ভারতে থাকে না।এখানে গতি সম্পন্ন উইকেট হয়।'
সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দেশের জার্সিতে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চাপের মুখে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন। তারই ফলে পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওডিআই ও টি ২০ দলে জায়গা পেয়েছেন রিঙ্কু।
শুধু রিঙ্কুই নন, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, জীতেশ শর্মা, শুভমান গিলদেরও এটাই ভারতীয় দলের হয়ে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর। টি ২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার এটাই সুযোগ ভারতীয় ইংয়স্টারদের কাছে। মূল পাঁচ নম্বরে ব্যাট করতে হবে রিঙ্কুকে। তবে ভারতীয় দলের কোচ দ্রাবিড় যে কোনও পজিশনে রিঙ্কুকে তৈরি থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
First practice session in South Africa 👍
— BCCI (@BCCI) December 9, 2023
Interaction with Head Coach Rahul Dravid 💬
Fun, music & enjoyment with teammates 🎶
In conversation with @rinkusingh235 👌 👌 - By @RajalArora
P. S. - Don't miss @ShubmanGill's special appearance 😎
Full Interview 🎥 🔽 #TeamIndia |… pic.twitter.com/I52iES9Afs
এই প্রসঙ্গ রিঙ্কু বলেন, 'আমি ২০১৩ সাল থেকে উত্তর প্রদেশের হয়ে খেলছি, সব সময়ই পাঁচ নম্বরেই খেলি। সেই জায়গায় ব্যাট করা কঠিন কিন্তু আমি নিজেকে সব সময়ই মোটিভেট করি। আমি রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, কুলদীপ যাদব, আভেশ খান খুব মজা করি নিজেদের মধ্যে।'












Click it and Unblock the Notifications