IND vs NZ: ভারতকে ঘুরে দাঁড়াতে বড় পরামর্শ দিলেন সৌরভ, অধিনায়ক হিসেবে অনাকাঙ্ক্ষিত নজির রোহিতের

IND vs NZ: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হারল। পূর্ণশক্তির দল নিয়ে না এসেও ভারতে বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজ জয় টম লাথামের নিউজিল্যান্ডের।

সামনে মুম্বই টেস্ট। যেখানে ভারতকে নামতে হচ্ছে সিরিজে হোয়াইটওয়াশ বাঁচাতে। তারপর রয়েছে অস্ট্রেলিয়া সফর। এরই মধ্যে অধিনায়ক হিসেবে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা।

IND vs NZ

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২০১২ সালে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ভারত দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি। ফলে ধোনির পর রোহিতের নেতৃত্বেই দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত।

ভারত অধিনায়ক দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারের নজির রয়েছে মনসুর আলি খান পতৌদির। তাঁর অধিনায়কত্বে ভারত দেশের মাটিতে ২৭টি টেস্টে হেরেছে ৯টিতে। রোহিত শর্মা এদিন নাম লেখালেন কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে।

রোহিতের নেতৃত্বে ভারত দেশের মাটিতে ১৫টি টেস্টের মধ্যে হারল চারটিতে। তার মধ্যে চলতি বছরেই তিনটি। কপিল দেবের নেতৃত্বে ভারত দেশের মাটিতে খেলেছে ২০টি টেস্ট, যার মধ্যে হার ৪টিতে। আজহারের নেতৃত্বেও ভারত ২০টি হোম টেস্টে চারটি টেস্টে হেরেছে।

ভারত দেশের মাটিতে টানা ১৮টি টেস্ট সিরিজ জেতার পর হারের সম্মুখীন হলো। একটানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জেতার তালিকায় ভারতের কীর্তি রইল দুইয়ে। ১৯৯২-৯৩ থেকে ২০০৮-০৯ পর্যন্ত অস্ট্রেলিয়া নিজেদের দেশে টানা ২৮টি সিরিজ জিতেছিল, যা সর্বকালীন রেকর্ড।

কপিল দেবের নেতৃত্বে ভারত ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতে। তারপরেই ওয়েস্ট ইন্ডিজের কাছে কপিলের ভারত ৬ টেস্টের সিরিজে পরাস্ত হয়েছিল ০-৩ ব্যবধানে। ১৯৮৭ সালে কপিলের নেতৃত্বেই ভারত দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তানের কাছে।

২০০২ সালে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতে। তখন সৌরভ ছিলেন ভারত অধিনায়ক। এরপর ২০০৪ সালে সৌরভের নেতৃত্বাধীন ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছিল। যদিও সব টেস্টে সৌরভ খেলতে পারেননি।

২০০৭ সালে ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ জেতে। সেই ধোনির নেতৃত্বেই ভারত টেস্ট সিরিজ হারে দেশের মাটিতে ২০১২ সালে। চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। তার কয়েক মাসের মধ্যে রোহিতের নেতৃত্বেই ভারত টেস্ট সিরিজ হারল দেশের মাটিতে।

আজ সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। ভেজা আউটফিল্ডের কারণে আজ রঞ্জির বাংলা-কেরল ম্যাচের প্রথম দিনের খেলা পণ্ড হয়ে যায়। সৌরভ বাংলা দলকে উৎসাহিত করেন। নিউজিল্যান্ডের কাছে রোহিতদের বিপর্যয় নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ভারতের উচিত সব সময় ভালো উইকেটে খেলা। উইকেট ভালো না হলে প্রতিপক্ষ দল সমস্যায় ফেলতে পারে। ঠিক যেমনটা করল নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+