IND vs NZ: বুমরাহকে নিয়ে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট, তারকা পেসারের মেডিক্যাল আপডেট দিল বোর্ড
শুক্রবার থেকে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে নেই জসপ্রীত বুমরাহ। শরীর ভালো না থাকার জন্যই বুমরাহের না খেলার কথা উল্লেখ করেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া সিরিজের আগে বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হচ্ছিল থিঙ্ক ট্যাঙ্ককে। বোর্ডের পক্ষ থেকে বুমরাহের মেডিক্যাল আপডেট দেওয়া হয়েছে।বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুমরার শরীর খারাপ। তাই তিনি নেই মুম্বই টেস্টে। আসলে বর্ডার গাভাসকর ট্রফির আগে বুমরাহকে নিয়ে বাড়তি কোনও ঝুঁকি নিতে চাইল না টিম ম্যানেজমেন্ট। তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েই অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

একাধিক প্রতিবেদন অনুসারে, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য পর্যাপ্তভাবে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, আহমেদাবাদে বাড়ি ফিরে গিয়েছেন বুমরাহ।
জানা গেছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পুনেতে দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলের কারকা পেসারকে বিশ্রাম দিতে চেয়েছিল, কিন্তু বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে যাওয়ার পরে বুমরাহকে খেলতে হয়েছিল।
বুধবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের সময় বুমরাহকে ভারতীয় দলের বাকি সদস্যদের সাথে দেখা গিয়েছিল, তবে তিনি নেটে বল করেননি। পরিবর্তে, বুমরাহ মূলত ফিজিক্যাল ট্রেনিংই করেছিলেন।
শুক্রবারের সেই ম্যাচে টস হারেন রোহিত শর্মা। তার পরেই ভারত অধিনায়ক জানিয়ে দেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। রোহিত বলেন, আজ একাদশে একটা পরিবর্তন। বুমরার শরীর ভালো নেই। ওর পরিবর্তে একাদশে এসেছে মহম্মদ সিরাজ।' ওয়াংখেড়ে টেস্টের আগে ভাইরাল ফিভারে আক্রান্ত হন বুমরাহ। তার পর থেকেই তৃতীয় টেস্টে তাঁর না খেলার জল্পনা ছড়ায়। আশঙ্কা সত্যি করেই নিয়মরক্ষার ম্যাচে নামতে পারলেন না তারকা পেসার।
ভারতীয় দলের পেস অ্যাটাকের কাণ্ডারী বুমরাহ। তাঁর উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে তারজন্য সতর্ক টিম ম্যানেজমেন্ট। বুমরাহকে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল থিঙ্ক ট্যাঙ্কের কিন্তু বেঙ্গালুরু হারতেই সব হিসাব গণ্ডগোল হয়ে গিয়েছে। পুণেতে বুমরাহকে খেলাতে বাধ্য হয় ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করার পরই ভারতীয় টেস্ট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে তাঁকে খেলানো হল না। বুমরাহ ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। একান্তই রোহিত পারথে খেলেত না পারলে বুমরাহকে নেতৃত্ব দিতে হবে।












Click it and Unblock the Notifications