IND vs NZ: ওয়াংখেড়েতে ওয়াশিংটন-জাদেজার বোলিং দাপট, জাহির-ঈশান্তকে টপকে গেলেন জাড্ডু
ওয়াংখেড়েতে স্পিনের ভেল্কি রবীন্দ্র জাদেজার। শুক্রবার একটি নতুন রেকর্ড গড়লেন জাড্ডু। আগেই বিষেণ সিং বেদীকে টপকে গিয়েছিলেন টেস্টে উইকেটপ্রাপ্তির নিরিখে। শুক্রবার একসঙ্গে আরও দুই ভারতীয় বোলারকে টপকে গেলেন জাদেডা।
চা পানের বিরতি পর্যন্ত বল হাতে তিন উইকেট নিয়েছেন জাদেজা। সেইসঙ্গে জাহির খান এবং ঈশান্ত শর্মাকে টপকে গেলেন জাদেজা। টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন জাদেজা। এখনও পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ৩১২। ঈশান্ত শর্মা এবং জাহির খান টেস্ট উইকেট নিয়েছেন ৩১১টি। ফলে দুই ভারতীয় বোলারকে একসঙ্গে টপকে গেলেন জাজেদা।

মুম্বইয়ে শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। বুমরাহের পরিবর্তে প্রথম একাদশে আসেন সিরাজ। নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। ৪ রানে ফেরান কনওয়েকে। এরপরই শুরু ওয়াশিংটনের ভেল্কি। ২৮ রানে ফেরালেন টম লাথামকে। ৫ রানে আউট করলেন রাচিন রবীন্দ্রকে।
লাঞ্চের বিরতির পর বল হাতে জ্বলে উঠলেন জাদেজা। ক্রমশ বড় রানের দিকে এগিয়ে চাল ইয়ংকে ৭১ রান এআউট করলেন। টম ব্লান্ডেল এবং গ্লেন ফিলিপসকেও আউট করলেন জাদেজা। এক ওভারের মধ্যেই দুই ব্যাটারকে আউট করে ভারতকে ম্যাচে ফেরালেন জাদেজা। যদিও নিউজিল্যান্ডের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন মিচেল। গরমের জন্য মাঝে মধ্যেই অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে নিউজিল্যান্ড ব্যাটারকে। কিন্তু ক্রিজ জমাটভাবেই ব্যাটিং করে যাচ্ছেন। গরমের জন্য মাঠে মাঝে মধ্যেই ছাতা আনতেও হয়।
চা পানের বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৯২। দ্রুত প্রতিপক্ষকে অল আউট করাই লক্ষ্য ভারতের। স্কোর বোর্ডে বেশি রান থাকলে চাপ বাড়বে ভারতের।
We did it again! Making Virat Kohli groove to My Name is Lakhan! Wait for it 😂🔥 #INDvNZ pic.twitter.com/lC2cGyTZWa
— Shrutika Gaekwad (@Shrustappen33) November 1, 2024
এদিকে ম্যাচ চলাকালীন ফের নজর কাড়লেন কোহলি। বলিউডের বিখ্যাত ছবি 'রাম লখন'-এর বিখ্যাত গান 'মাই নেম ইজ লখন' বেজে উঠে স্টেডিয়ামের মধ্যে। সেই গান বিরাটের কানে যায়। কিং কোহলিও ছোটবেলার এই জনপ্রিয় গান শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না। মাঠেই নেচে ওঠেন বিরাট। তিনি সেই সময় স্লিপে ফিল্ডিং করছিলেন। উৎসবের মরশুম বলে কথা।












Click it and Unblock the Notifications