IND vs NZ: ভারতের ভরাডুবি নিয়ে মিমের বন্যায় গম্ভীর! লেগে গেল রোহিত ও বিরাট ভক্তদের মধ্যেও

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে টস পর্যন্ত হয়নি। আজ দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৪৬ রানে গুটিয়ে যায়।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে দেশে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এমন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।

IND vs NZ

মেঘলা আবহাওয়া, দুপুর অবধি বৃষ্টির পূর্বাভাস ছিল। তারই মধ্যে টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হলো। ভারত যেখানে তিন স্পিনার নিয়ে নেমেছে, কিউয়িরা খেলাচ্ছে তিন সিমার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কার সিদ্ধান্তে ব্যাটিং নিল ভারত? উইকেট বুঝতেও কি ভুল হয়েছে?

ভারতের পাঁচ ব্যাটার এদিন শূন্য রানে আউট হয়েছেন। ৮ বছর পর টেস্টে তিনে খেলতে নেমে প্রায় তিন বছর পর এই ফরম্যাটে শূন্য করলেন কোহলি। তাঁর ব্যাটিং অবাক করেছে সকলকে। বিরাটকে নিয়ে মিম ছড়িয়েছে। একটিতে লেখা হয়েছে, বিরাট প্রতিপক্ষ বোলারদের বলছেন, তাড়াতাড়ি আউট করো, সকালে লন্ডন যেতে হবে।

ভারতের তারকা ব্যাটারদের অবস্থা যখন শোচনীয়, তখন চার রান করে দলের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে মহম্মদ সিরাজ। তেলঙ্গানা পুলিশের নয়া ডিএসপিকে পরের ইনিংস থেকে ওপেন করানোর দাবিও উঠেছে। বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখিয়ে সিরিজ জেতার পর ভারতের আজকের হাল দেখেও নানা মশকরা চলছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ সিরিজে ভারত ২৯৭ তুলেছিল। একটি পোস্টে লেখা হয়েছিল, ভারতের সেই কীর্তি দেখে রোহিতের ফ্যান ও তাঁর পিআররা দাবি করেছিলেন রোহিত তরুণ ক্রিকেটারদের অ্যাপ্রোচ বদলে দিয়েছেন। নিঃস্বার্থ ও নির্ভীকভাবে খেলা রোহিতের অনুপ্রেরণাতেই। যদিও তাঁরা আজ রোহিতকে বাঁচাতে ব্যাটারদের ঘাড়ে দায় ঠেলবেন।

রোহিত ভক্তরা বসে নেই। তাঁরা খোঁচা দিয়ে লিখছেন, আইপিএলে আরসিবির ৪৯ রানে অল আউট হওয়ার সময় বিরাট ছিলেন অধিনায়ক। সেই ম্যাচের মতো আজ টেস্টেও তিনি শূন্য রান করলেন। টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬ হয়েছিল কোহলির অধিনায়কত্বেই। পাল্টা পরিসংখ্যান এসেছে, কোহলির নেতৃত্বে ভারত ৬২ রানে নিউজিল্যান্ডকে অল আউট করেছিল। রোহিতের নেতৃত্বে ভারত শেষ ৪৬-এ। ফলে দল পিছোচ্ছে।

ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে কী অবস্থায় পড়বে তার ট্রেলার আজ দেখা গেল বলেও দাবি নেটাগরিকদের। ভারতের ৪৬ রানে অল আউট হওয়ায় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের ৪৯ রানের রেকর্ড ভেঙে যাওয়ায় আরসিবি শিবিরে আনন্দ বলে মনে করছেন অনেকেই। ৪৬ আর ৪৯-এর ফারাকে আরসিবি ৩ রানে জিতেছে বলেও কটাক্ষ করা হয়েছে।

সমালোচনা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়েও। গম্ভীর বেঙ্গালুরুতে দাবি করেছিলেন, ভারতীয় দল একদিনে চারশো-পাঁচশো রান তুলতে সক্ষম। তারপরই গুটিয়ে যাওয়া ৪৬ রানে। গৌতম গম্ভীরের স্যুইং বল সামলাতে দুর্বলতার রোগে ভারতীয় দল আক্রান্ত বলেও কটাক্ষ ভেসে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+