IND vs NZ: দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কেএল রাহুল‌? কর্ণাটকী তারকার ভাগ্য নির্ভর করছে অন্য একজনের উপর

বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হারের পর পুনে টেস্টে জয়ে ফিরতে মরিয়া ভারত। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু কেমন হবে পুনেতে ভারতীয় দলের টিম কম্বিনেশন? বেঙ্গালুরু টেস্টে হতাশাজনক অধ্যায়ের পর সবথেকে বেশি চর্চায় কেএল রাহুল।

পুনো টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাবেন রাহুল? বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ১২ রান। ফলে তাঁকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে। রাহু‌লের ভাগ্য নির্ভর করছে ঋষভ পন্থের উপর। বেঙ্গালপুরু টেস্টে হাঁটুতে চোট পেয়েছেন পন্থ। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে হালকা একটা অনিশ্চয়তা আছে।

বেঙ্গালুরু টেস্টে হাঁটুর চোট পান ঋষভ পন্থ। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিয়েই অনিশ্চয়তা ছিল পন্থের। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে ভালোই উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।

আগামী বৃহস্পতিবার শুরু হবে ভারত-নিজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। টিম ইন্ডিয়ার অন্দরের যা খবর, তাতে বুধবার রাত পর্যন্ত পন্থের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পন্থের চোটের পরিস্থিতি বুঝে তাঁকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পন্থ খেলতে না পারলে ধ্রুব জুরেল এবং কেএল রাহুলের মধ্যে প্রতিযোগিতা হবে। জুরেল প্রথম টেস্টে পন্থের জায়গায় ভালো কিপিং করেছেন।

রাহুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ব্যাট হাতে এখনও সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে তরুণ জুরেলের উপরই আস্থা রাখা হতে পারে। তবে আরও একটি জায়গা নিয়ে জটিলতা আছে। ঘাড়ে চোট থেকে সম্পূর্ণ মুক্তি পেলে দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন গিল। তিন নম্বরে গিলই নামবেন। ফলে চার নম্বর জায়গা ফিরে পাবেন কোহলি।

এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে রাহুলের একটি কীর্তি। চিন্নাস্বামীর পিচকে স্পর্শ করে প্রমাণ করেন রাহুল। নেটদুনিয়ায় জল্পনা, টেস্ট ক্রিকেট থেকে হয়তো বিদায় নিতে পারেন তিনি।

IND vs NZ: ম্যাচ শেষ হতেই তড়িঘড়ি বেঙ্গালুরু ছাড়লেন, রবিবার রাতে কোথায় ছিলেন বিরাট? দেখুন ভিডিও
ফলে সরফরাজের কী হবে? বেঙ্গালুরু টেস্টে যে ইনিংস খেলেছেন তাতে সরফরাজকে বসানোর কথা ভাবা কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। সব মিফ‌লিয়ে পুনেতে প্রথম একাদশ গঠনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে গম্ভীর রোহিতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+