Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ: ভারতে ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি, তবু উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতেই নিউজিল্যান্ড

IND vs NZ: বৃহস্পতিবার থেকে পুণে টেস্ট। এই টেস্ট জিতলে কিংবা আগামী দুটি টেস্ট যদি নিউজিল্যান্ড ড্র রাখতে পারে, তাহলে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে কিউয়িরা।

বেঙ্গালুরু টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে আপাতত এগিয়ে নিউজিল্যান্ড। ৩৬ বছর পর এ দেশে কোনও টেস্ট জিতেছে কিউয়িরা। তবে পুণেতেও তাদের নামতে হচ্ছে সেরা ব্যাটারকে বাইরে রেখেই।

IND vs NZ

পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে স্লো টার্নার দিয়েই কিউয়িদের পর্যুদস্ত করার পরিকল্পনা করেছে ভারত। এ ক্ষেত্রে কিউয়িদের বড় বাজি হতে পারতো কেন উইলিয়ামসনের অভিজ্ঞতা। যদিও চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেও মাঠে নামা হচ্ছে না উইলিয়ামসনের।

কুঁচকির চোট বা গ্রয়েন স্ট্রেনের সমস্যা রয়েছে উইলিয়ামসনের। গত মাসে শ্রীলঙ্কা সফরে তাঁর চোট লেগেছিল। সে কারণে নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারতেও আসতে পারেননি প্রাক্তন কিউয়ি অধিনায়ক। দেশেই রিহ্যাব চলছে নিউজিল্যান্ডকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতানো ক্যাপ্টেন উইলিয়ামসনের।

উইলিয়ামসনের জায়গায় বেঙ্গালুরু টেস্টে তিনে উইল ইয়ংকে খেলায় নিউজিল্যান্ড। তিনি প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৮ রান করেছিলেন। ইতিমধ্যেই নিউজিল্যান্ড দল পৌঁছে গিয়েছে পুণেতে। মহারাষ্ট্রের রীতি মেনে ক্রিকেটারদের উত্তরীয় ও বিশেষ ধরনের টুপি পরিয়ে বরণ করা হয়েছে টিম হোটেলে। আজ থেকে কিউয়িরা প্র্যাকটিসে নামবে।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, কেনের ফিটনেস মনিটর করা হচ্ছে নিয়মিত। তিনি সঠিক দিশাতেই এগিয়ে চলেছেন, তবে ১০০ শতাংশ ফিট নন। কয়েক দিনে অবস্থার আরও উন্নতি প্রত্যাশা করা হচ্ছে। আশা করছি, উইলিয়ামসন তৃতীয় টেস্টে খেলতে পারবেন। প্রস্তুত হওয়ার জন্য তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। তাঁকে নিয়ে সতর্ক থেকেই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড চাইছে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিততে। ২০০৩ সালে ভারত সফরে এসে দুই টেস্টের সিরিজ ড্র রেখে ফিরতে পেরেছিল কিউয়িরা। সেবার আমেদাবাদ ও মোহালি টেস্ট ড্র হয়েছিল। এরপর প্রতিবারই এ দেশে এসে টেস্ট সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। ১৯৮৮ সালে যে টেস্ট তারা এ দেশে জিতেছিল, সেই সিরিজে অবশ্য হেরেই ফিরতে হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+