ধাওয়ানের পর ভারতীয় দলে আরও বড় ধাক্কা, কিউয়ি সফরে এই ক্রিকেটারকে পাওয়া যাবে না

ধাওয়ানের পর ভারতীয় দলে আরও বড় ধাক্কা, কিউয়ি সফরে এই ক্রিকেটারকে পাওয়া যাবে না

নিউজিল্যান্ড সফরের আগে জোড়া ধাক্কা! এদিন দুপুরে জানা যায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। বাঁ-কাধের চোটের জন্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ধাওয়ান ছিটকে গিয়েছেন। এবার টেস্টে ছিটকে গেলেন ইশান্ত শর্মা।

সোমবার দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান্ত। নিজের বোলিংয়ের সময় প্রতিপক্ষের ব্যাটসম্যান ফৈয়জ ফয়জলের বিরুদ্ধে আউটের জন্য জোরালো আবেদন করার মূহুর্তে ইশান্ত গোড়ালি মুচকে যায়। সেকারণে রঞ্জি ম্যাচে এদিন দলের হয়ে ইশান্ত মাঠে নামেননি।

এদিন তাঁর পায়ের স্ক্যান রিপোর্ট এসে পৌঁছয়। গোড়ালির পেশি ছিঁড়েছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে চোট সারিয়ে ইশান্তের মাঠে ফেরা দীর্ঘ সময়ের ব্যাপার। যারপর সরাসরি নিউজিল্যান্ড সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইশান্ত। এই মুহূর্তের টেস্ট দলের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ পেসার ছিলেন তিনি। তাঁকে না পাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে কঠিন টেস্ট অভিযানে চাপে ভারতীয় দল।

ধাওয়ানের পর ভারতীয় দলে আরও বড় ধাক্কা, কিউয়ি সফরে এই ক্রিকেটারকে পাওয়া যাবে না

২১ ফেব্রুয়ারি কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট যুদ্ধ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সেক্ষেত্রে এই মুহূর্তে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ থাকা ভারতের সমস্যা বাড়ল বলা চলে। অন্যদিকে ২৪ জানয়ুারি থেকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করতে চলেছে মেন ইন ব্লু।

২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পিঙ্ক টেস্টে শেষবার ইশান্ত দেশের হয়ে খেলেছেন। নভেম্বরে সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ইশান্ত শর্মা ৯টি উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+