IND vs NZ: মুম্বইয়ে টেস্ট অভিষেক হর্ষিতের, রঞ্জিতে দুরন্ত ছন্দে থাকার পরই পেলেন ডাক, স্বস্তিতে কেকেআর

IND vs NZ: মুম্বই টেস্টে ভারতের হয়ে টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে হর্ষিত রানার। আগেই তাঁকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছিল।

একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, হর্ষিতকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। তবে তারই মধ্যে হর্ষিতকে নিয়ে বড় স্বস্তি কলকাতা নাইট রাইডার্সের।

IND vs NZ

হর্ষিত এখনও দেশের হয়ে একটি ম্যাচেও খেলেননি। ফলে তিনি এখনও আনক্যাপড
ক্রিকেটার। গত ১২ অক্টোবর ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টি২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়ার বড় সম্ভাবনা ছিল। কিন্তু তিনি জ্বরের কারণে খেলতে পারেননি।

৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সব দলকে রিটেনশন লিস্ট জমা দিতে হবে। ফলে হর্ষিতকে চার কোটি টাকায় আনক্যাপড হিসেবে ধরে রাখতে পারবে কেকেআর। ১ নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড টেস্ট। হর্ষিত দেশের হয়ে খেলে ফেললেই তিনি চলে আসতেন ক্যাপড ক্যাটাগরিতে।

ক্য়াপড প্লেয়ারদের ধরে রাখতে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই অনুসারে দেশের হয়ে একটি ম্যাচ খেললেও হর্ষিত অন্তত ১১ কোটি টাকা সুনিশ্চিত করে ফেলতে পারতেন। প্রথম বা দ্বিতীয় কিংবা চতুর্থ বা পঞ্চম ক্যাপড প্লেয়ার হলে তাঁর দর হতে পারতো যথাক্রমে ১৮ ও ১৪ কোটি টাকা।

ইতিমধ্যেই হর্ষিতের আন্তর্জাতিক অভিষেকে দেরিতে কেকেআরের উপকৃত হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়িয়েছে। চলতি বছর আইপিএল খেতাব কলকাতা নাইট রাইডার্স জিতেছিল গৌতম গম্ভীর মেন্টর থাকাকালীন। এখন গম্ভীর ভারতের হেড কোচ। হর্ষিতের আন্তর্জাতিক অভিষেক দেরিতে করিয়ে গম্ভীর কেকেআরের সুবিধা করে দিচ্ছেন বলে নেটাগরিকদের দাবি।

অস্ট্রেলিয়ায় ভারতের পাঁচটি টেস্ট রয়েছে। নিউজিল্যান্ডের কাছে ইতিমধ্যেই ভারত সিরিজে পরাস্ত। ফলে জসপ্রীত বুমরাহকে মুম্বই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বলে চর্চা চলছে পুণে টেস্টের পর থেকেই। হর্ষিতকে টেস্ট দলে ডাকা সেই সম্ভাবনা জোরালো করল। প্রথমে দলে না থাকলেও পুণে টেস্টের আগে ওয়াশিংটন সুন্দরকে দলে ডেকেই একাদশে রাখা হয়েছিল। একই বিষয় এবার হচ্ছে হর্ষিতের জন্যও।

দলীপ ট্রফিতে ভারতীয় ডি দলের হয়ে হর্ষিত প্রথম ইনিংসে চার উইকেট নেন ভারতীয় সি দলের বিরুদ্ধে। এরপর ভারতীয় এ দলের বিরুদ্ধেও চার উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে। দুই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। ব্যাট হাতেও মূল্যবান রান যোগ করেন।

রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে দিল্লির হয়ে ব্য়াট হাতে ৫৯ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন হর্ষিত। দিল্লিকে জেতানোর পিছনে অবদান রেখে এবার টেস্ট অভিষেকের দোরগোড়ায় বছর বাইশের তরুণ পেসার। হর্ষিতকে রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা হলেও নিউজিল্যান্ড সিরিজে তিনি ছিলেন ট্রাভেলিং রিজার্ভ। দিল্লির হয়ে রঞ্জি খেলতেও পাঠানো হয়। সেখানে সাফল্যের পরই এবার মূল দলে ঠাঁই পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+