IND vs NZ: হঠানো হোক গম্ভীরকে, অবসর নিন রোহিত ও বিরাট! ভারত টেস্ট সিরিজ হারতেই সরব সমর্থকরা

IND vs NZ: দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজে হারল ভারত। বেঙ্গালুরু ও পুণে টেস্টে নিউজিল্যান্ডের কাছে পরাজয়। দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা রোহিত শর্মার দলকে নিয়ে।

কেন উইলিয়ামসন-হীন নিউজিল্যান্ড আগের সিরিজেই শ্রীলঙ্কার কাছে স্পিনে পর্যুদস্ত হয়েছে। টিম সাউদি নেতৃত্ব ছেড়েছেন। টম লাথাম অধিনায়ক। তাতেই বাজিমাত কিউয়িদের।

IND vs NZ

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর জুলাইয়ে দল নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। টি২০ সিরিজ ভারত জেতে, কিন্তু হেরে যায় একদিনের আন্তর্জাতিক সিরিজে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা থাকা সত্ত্বেও ভারত জিততে পারেনি সিরিজে। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হারতে হয়েছিল।

এরপর দেশের মাটিতে বাংলাদেশকে ভারত টেস্ট সিরিজে ২-০ ব্য়বধানে হারায়। বিশেষ করে কানপুরে বৃষ্টিবিঘ্নিত টেস্টে ঝোড়োগতিতে ব্যাটিং করে ভারত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল। তারপর সকলেই ভেবেছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারত সিরিজ জিতবে।

বেঙ্গালুরু টেস্টের আগে গৌতম গম্ভীর এমন দাবিও করেছিলেন যে, ভারতীয় দলে ব্যাটিং শক্তি এতটাই জোরালো যে, একদিনে চারশো-পাঁচশো রান তোলার ক্ষমতা রাখে। কিন্তু তারপরই বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে গুটিয়ে যায়। চরম লজ্জার ব্যাপার! দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান তুললেও কিউয়িদের কাছে ৮ উইকেটে হার এড়াতে পারেনি।

পুণে ও মুম্বই টেস্টে ঘূর্ণি উইকেট বানিয়ে কিউয়িদের কাবু করার রণকৌশল নেয় ভারত। কিন্তু এই টেস্টে ভারত দুই ইনিংসেই আড়াইশো টপকাতে পারেনি। প্রথম ইনিংসে ১৫৬, দ্বিতীয় ইনিংসে ২৪৫। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতকে বোলাররা ম্যাচে ফেরান, কিন্তু ডোবায় ব্যাটিং।

গম্ভীর নিজের পছন্দের সহকারী কোচ নিয়োগ করেছেন। কলকাতা নাইট রাইডার্সে তাঁর সঙ্গে থাকা অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে সহকারী কোচ, সেই সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে থাকা মরনি মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগের পিছনে গম্ভীরের মস্তিষ্কই কাজ করেছে।

সেই গম্ভীরের প্রশিক্ষণাধীন দলই দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে বসল। ফলে সমর্থকদের মনে এখন থেকেই এই আশঙ্কা জোরালো হচ্ছে যে, অস্ট্রেলিয়া সফরে এই দলের কী হালটাই না হবে! গম্ভীর ক্রিকেট-বিশেষজ্ঞ হিসেবে নানা সময় বড় বড় কথা বলেছেন, কিন্তু নিজে কাজের বেলায় অষ্টরম্ভা!

গম্ভীর নিশ্চয়ই বুঝছেন আইপিএলে মেন্টরের ভূমিকার সঙ্গে ভারতীয় দলের হেড কোচের কতটা তফাত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবি উঠে গেল, ভারতীয় দলের হেড কোচের পদ থেকে গম্ভীরকে অপসারণের। বিসিসিআই বা টিম ম্যানেজমেন্ট যতই বাইরের কথায় কান না দিক, চাপ কিন্তু বাড়তে থাকছে।

জুনিয়ররা যেখানে সুযোগের সদ্ব্যবহার করছেন সেখানে ডাহা ফেল রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের আউটের কয়েকটি ভঙ্গিমা তো শিশুসুলভ, যেন স্বাভাবিক ব্যাটিং করাই ভুলে গিয়েছেন। খারাপ ফর্মে যদি লোকেশ রাহুলকে বাইরে বসতে হয়, তাহলে কেন রোহিত, বিরাটের জায়গা পাকা হবে? প্রশ্ন উঠছে।

রোহিত ও বিরাট টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। কিউয়িদের কাছে দেশের মাটিতে ভারতকে অসহায়ভাবে সিরিজে আত্মসমর্পণ করতে দেখে ভারতীয় দলের এই দুই তারকাকে অবসর নেওয়ার পরামর্শও দিচ্ছেন সমর্থকরা। বিরাট চলতি সিরিজে রান করেছেন যথাক্রমে ০, ৭০, ১ ও ১৭। রোহিত ২, ৫২, ০ ও ৮।
অস্ট্রেলিয়া সিরিজের দল ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে। কিন্তু সেখানেও এই দুই মহারথী ব্যর্থ হলে এবং ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে গম্ভীর হঠাও এবং রোহিত ও বিরাটকে সরানোর দাবি যে আরও জোরালো হবে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+