IND vs ENG: চিপকের মাঠে স্মৃতির সরণিতে দুই ভূমিপুত্র, ওয়াশিংটন-বরুণের মুখে অজানা গল্প, দেখুন ভিডিও

শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেন্নাইয়ে ভারতীয় দল পৌছানো থেকেই ফোকাসে দুই তামিল ভূমিপুত্র। একজন প্রথম ম্যাচের নায়ক বরুণ চক্রবর্তী, অন্যজন দলের তারকা অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এই চিপক স্টেডিয়ামে রয়েছে তাঁদের অনেক স্মৃতি। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বিসিসিআই প্রকাশিত ভিডিওতে স্মৃতির সরণিতে হাঁটলনে বরুণ এবং ওয়াশিংটন।

বরুণ চক্রবর্তীর স্থান দ্বিতীয় ম্যাচে একপ্রকার নিশ্চিত। ইডেনে বরুণের ২৩ রানের বিনিময়ে নেওয়া ৩ উইকেটের দৌলতে ১৩২ রানে আটকে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সমস্যা পরতে হয়নি ভারতীয় দলকে। তিনি ইডেনে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। বরুণ চক্রবর্তী চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ তে তার পরিবারের সামনে খেলার আগে উত্তেজনা প্রকাশ করেছেন।

অন্যদিকে ওয়াশিংটন সুন্দরও বেশ নস্টালজিক ঘরের মাঠে ভারতীয় দলের সঙ্গে খেলতে নেমে। তিনি বলেন, চিপকে আমি অনেকদিন আগে থেকে খেলছি আমার কেরিয়ারের শুরু থেকেই এই মাঠে খেলছে। আমার বাবা এখানে অন্য মাঠে অনুশীলন করতেন। সেটাকে মাঠ বি বলা হত। যখনই কোনও খেলা হত আমি বাবার থেকে টিকিট চাইতাম এবং চাইতাম তারকা ক্রিকেটারদের খেলা সামনে থেকে দেখতে। আজ ভারতীয় দলের সঙ্গে এই মাঠে আসাটা বিরাট ব্যাপার আমার জন্য।

একই রাজ্যের বাসিন্দা তথা ভারতীয় দলে তাঁর সতীর্থ বরুণ সম্পর্কে সুন্দর বলেন, আমি অনেকবার বরুণের নাম শুনেছি, খুব বেশি খেলিনি। তামিল ক্রিকেটে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওর নাম খুবই শুনেছি। অনেক নাম শুনতাম তার মধ্যে একটা নাম কমন থাকত সেটা বরুণ।


অন্যদিকে চিপকে অনুশীলনের পর স্মৃতির ঝাঁপি খুলেছেন বরুণও। তিনি বলেন, এই মাঠে আমি অনেক সিলেকশান ম্যাচ খেলেছি কিন্তু কোনও বারই নির্বাচিত হতে পারেনি। স্কুল জীবনের পর আমি ক্রিকেট ছেরে দিয়েছিলাম, সিনেমা নিয়ে কাজ করেছিলাম। আমি ক্রিকেট ছেরে দিলেও ক্রিকেট আমাকে ছেরে দেয়নি।

ক্রিকেট আমার জীবনে আবার ফিরে আসে, আমার খুবই ভালো লাগছে। আজ এই জায়গায় পৌঁছাতে পেরে।
একইসঙ্গে বরুণ আরও বলেন, ওয়াশিংটনকে অনেক দিন আগে থেকেই চিনি। ও এই মাঠে আগে থেকেই খেলছে। আজ ও নিজের জায়গাটা যেভাবে তৈরি করেছে তাতে ওকে কৃতিত্ব দিতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+