উইকেট পাননি, তবে ওয়াংখেড়ের মাঠে নয়া কাণ্ড বাঁধালেন ভুবনেশ্বর কুমার!
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মুম্বইয়ে ভারতের হয়ে খেলতে নেমেছেন ভুবনেশ্বর কুমার। এদিন ১১ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। তবে এমন কাণ্ড করেছেন যা সংবাদ শিরোনামে এসে দিয়েছে তাঁকে।
মুম্বই, ৮ ডিসেম্বর : মহম্মদ শামি চোট পেয়ে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের হয়ে খেলতে নেমেছেন ভুবনেশ্বর কুমার। এদিন ১১ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। তবে এমন কাণ্ড করেছেন যা সংবাদ শিরোনামে এসে দিয়েছে তাঁকে।
মুম্বই টেস্টে তাই হচ্ছে যা আগে কখনও ভারতীয় ক্রিকেটে হয়নি!
এদিন ভারত ফিল্ডিং করার সময়ে একটি ওভারে লেগ আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার পল রিফিল। বোলার রবিচন্দ্রণ অশ্বিনের বলে ইংরেজ ব্যাটসম্যান স্কোয়ার লেগে ঠেলে এক রান নেন। তখন সেখানে ফিল্ডিং করছিলেন ভুবনেশ্বর কুমার।

ভুবি বলটি কুড়িয়ে নিয়ে উইকেটরক্ষক পার্থিব প্যাটেলের দিকে ছুড়ে দিতে যান। আর সেইসময় বলটি পার্থিবের কাছে না গিয়ে পল রিফিলের মাথার পিছনে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে সুস্থ বোধ করলেও মাঠে আর আম্পায়ারিং করেননি তিনি।
পলের জায়গায় দ্বিতীয় আম্পায়ার হিসাবে মাঠে নামেন মারাইস ইরাসমাস। ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁকে পাঠান। ইরাসমাস মাঠে নামলে ওয়াংখেড়ের দর্শক হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। ইরাসমাসের জায়গায় রিজার্ভ আম্পায়র নিতিন মোহন তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেছেন।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পল রিফিলকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তারি পরীক্ষার পরে পলকে সুস্থ ঘোষণা করেছেন চিকিৎসকেরা। দ্বিতীয় দিন প্রথম থেকেই তিনি মাঠে আম্পায়ারিং করতে পারবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications