Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ভারতীয় দলে ফিরছেন অশ্বিন, শেষ ইনিংসে ভারতীয় বোলিংয়ে শক্তি আরও বাড়ল

চতুর্থ দিনের সকালেই বিরাট স্বস্তি ভারতীয় শিবিরে। একদিনের অনুপস্থিতির পর ভারতীয় দলে ফিরে আসছেন রবিচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতার জন্য ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই রাজকোট ছেড়ে চেন্নাইয়ে উড়ে যান অশ্বিন। তবে তাঁর ফিরে আসা নিয়ে জল্পনা চলছিল। রবিবার চতুর্থ দিনে ম্যাচে শুরুর কিছুক্ষণের মধ্যেই বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল আবার দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন।

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে অশ্বিনের ফিরে আসার খবর জানিয়ে দেওয়া হয়। বোর্ড বিবৃতিতে উল্লেখ করেছে, রাজকোটে টেস্টের চতুর্থ দিন থেকেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন এবং তিনি ম্যাচে নিজের অবদান রাখতে পারবেন।

IND vs ENG

শুক্রবার অর্থ্যাত ম্যাচের দ্বিতীয় দিনে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, অসুস্থতাজনিত পারিবারিক কারণে অশ্বিন রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ম্যাচের তৃতীয় দিনে অশ্বিনকে ছাড়াই মাঠে নামে ভারত।

অশ্বিনের পরিবর্তে একজন ফিল্ডারকে মাঠে নামিয়েছিল ভারত। রিজার্ভ স্কোয়াডে থাকা দেবদত্ত পাল্লিকল হয়েছিলেন রাজকোট টেস্টে অশ্বিনের বিকল্প ফিল্ডার।

কুলদীপ যাদবও উল্লেখ করেছিলেন অশ্বিন দলের সঙ্গে ফিরতে পারেন। ভারতীয় দলের অন্যতম সদস্য বলেছেন, ''আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় অশ্বিন ভাই হয়তো ফিরে আসবেন।'' সূত্রের খবর, রবিবার মধ্যাহ্নভোজের বিরতির আগেই স্টেডিয়ামে পৌঁছে যাবেন অশ্বিন।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের কোনও ক্রিকেটার খেলার সময় মাঠে অনুপস্থিত থাকলে, মাঠে ফেরার পর তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্যাট বা বল করার জন্য। সেই নিয়ম মতো মাঠে ফিরেই বল করতে পারার কথা নয় অভিজ্ঞ অফস্পিনারের।

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখালেন রাজকোটে। কিন্তু দিনের শেষটা ভালো হল না তাঁর জন্য, ভারতের জন্য তো বটেই। মায়ের অসুস্থতার জেরে তড়িঘড়ি রাজকোট ছেড়ে চেন্নাই ফিরতে হয়েছিল ভারতের এই তারকা স্পিনারকে।

ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন। যদিও তৃতীয় দিনে তাঁর অভাব পূরণ করে দেন বাকি ভারতীয় বোলাররাই। ভারতের হয়ে সিরাজ চারটি , কুলদীপ, জাদেজা ২ টি করে উইকেট নেন। কিন্তু ভারতের বোলিংয়ের দ্বিতীয় ইনিংসে ফের অশ্বিনের জাদু দেখা যাবে।

এমনিতেই বড় রান করে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে চাপে রাখতে চলেছে ভারত। তার উপর অশ্বিন দলের সঙ্গে যোগ দেওয়ায় ভারতীয় বোলিংয়ের শক্তি আরও বাড়বে তা বলাই বাহূল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+