IND vs ENG: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে বিশাখাপত্তনম টেস্টে অ্যাডভান্টেজ ভারত, পিচ নিয়ে সরব সৌরভ

IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টেও প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ভারত। তবে ব্যাটিং সহায়ক উইকেটে স্পিনারদের চেয়েও বেশি প্রভাব বিস্তার করলেন জসপ্রীত বুমরাহ।

বুমরাহর ঝুলিতে গেল ৬ উইকেট। এই নিয়ে টেস্টে তিনি পাঁচ বা তার বেশি উইকেট দখল করলেন দশমবার। প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে গেল ২৫৩ রানেই।

IND vs ENG: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে বিশাখাপত্তনম টেস্টে অ্যাডভান্টেজ ভারত

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করল মাত্র ৫৫.৫ ওভার। জ্যাক ক্রলি ৭৮ বলে ৭৬ ও বেন স্টোকস ৫৪ বলে ৪৭ রান করেন। বেন ডাকেট ২১, অলি পোপ ২৩, জো রুট ৫, জনি বেয়ারস্টো ২৫, বেন ফোকস ৬, রেহান আহমেদ ৬, টম হার্টলি ২১, জেমস অ্যান্ডারসন ৬ রানে সাজঘরে ফেরেন। ৮ রানে অপরাজিত থাকেন শোয়েব বশির।

বুমরাহ ১৫.৫ ওভারে ৫টি মেডেন-সহ ৪৫ রান খরচ করে তুলে নিলেন পোপ, রুট, বেয়ারস্টো, স্টোকস, হার্টলি ও অ্যান্ডারসনের উইকেট। ১টি মেডেন-সহ ১৭ ওভারে ৭১ রান দিয়ে তিন উইকেট নিলেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

মুকেশ কুমার ১টি মেডেন-সহ ৭ ওভারে ৪৪ ও রবিচন্দ্রন অশ্বিন ১২ ওভারে ৬১ রান খরচ করে কোনও উইকেট পাননি। অর্থাৎ বিষয়টি দাঁড়াল ইংল্যান্ড স্পিন পিচ, স্পিনারদের নিয়ে ভেবে খেলতে নামল। কিন্তু ডাহা ফেল পেস আক্রমণ সামলাতে গিয়ে। বাজবল এদিন ধসিয়ে দিলেন বুমরাহ।

২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাহ ২৭ রানে ৬ উইকেট দখল করেছিলেন। ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৩৩ রানে ৬ উইকেট নেন। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে বুমরাহ ৬ উইকেট পান ৬১ রান দিয়ে। টেস্ট কেরিয়ারের তৃতীয় সেরা তথা দেশের মাটিতে টেস্টে সেরা বোলিং ফিগার সুনিশ্চিত করলেন বুমরাহ।

বুমরাহর এই দাপট দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বুমরাহ, শামি, সিরাজ, মুকেশদের বল করতে দেখলে আমি অবাক হয়ে যাই ভারতে ঘূর্ণি উইকেট বানানোর প্রয়োজনীয়তা দেখে। ক্রমাগত উন্নতির সোপান যে ভালো উইকেটে খেলা সেটাও বুঝিয়ে দেন মহারাজ।

তিনি আরও লিখেছেন, পেসারদের সঙ্গে অশ্বিন, জাদেজা, কুলদীপ, অক্ষরের মতো স্পিনাররা যেখানে রয়েছেন সেখানে যে কোনও উইকেটে ভারত প্রতিপক্ষের ২০ উইকেট ফেলে দিতে পারবে। টেস্টে ব্যাটিংয়ের মানের যে অবনতি ঘটছে তা গত ৬-৭ বছরে দেশের মাটিতে বানানো উইকেটের জন্যই। ফলে ভালো উইকেট বানাতেই হবে। তাতেও ভারত পাঁচ দিনের মধ্যে টেস্ট জিততে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+