IND vs ENG: ফ্লাডলাইট বিভ্রাটে ব্যাহত ভারত-ইংল্যান্ড ওডিআই, কটকের স্টেডিয়ামে বাজল ছিঃ ছিঃ ছিঃ রে ননী...
IND vs ENG: কটকের বরাবাটি স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট। ভারতীয় ইনিংস চলাকালীন। ২০১৯ সালের পর এই প্রথম ওডিআই হচ্ছে এই স্টেডিয়ামে।
২০২২ সালে হয়েছিল শেষ টি২০ আন্তর্জাতিক। আজ জিতলেই ভারত সিরিজ পকেটে পুরবে। কিন্তু তারই মধ্যে ফ্লাডলাইট বিভ্রাট। ২০ মিনিটের বেশি বন্ধ থাকে খেলা। তবে ওভার কাটা হয়নি।

ভারতের সামনে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। সপ্তম ওভারে সাকিব মাহমুদের প্রথম বলে এক রান নেন শুভমান গিল। তারপরই নিভে যায় ফ্লাডলাইটের একটি বাতিস্তম্ভের কিছু অংশ। ফলে ম্যাচ বন্ধ থাকে।
আম্পায়ার ও ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন বাতিস্তম্ভের আলো পুরোপুরি জ্বলে ওঠার জন্য। রোহিত শর্মা গিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। ওই বাতিস্তম্ভের আলো বন্ধ থাকলেও মাঠের বাকি অংশে যা আলো ছিল মনে করা হচ্ছিল, রোহিত খেলা চালিয়ে যেতেই অনুরোধ করছিলেন আম্পায়ারদের।
কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা এবং আম্পায়াররা রাজি ছিলেন না। রোহিত চাইছিলেন যাতে ফ্লাডলাইট বিভ্রাটে তাঁদের খেলার ছন্দে ব্যাঘাত না ঘটে। কিন্তু ১০ মিনিটেরও বেশি সময় পেরিয়ে যেতেই ইংল্যান্ডের প্লেয়াররা মাঠের বাইরে চলে যেতে থাকেন। ততক্ষণে পুরো বাতিস্তম্ভের আলোই নিভে গিয়েছে।
রোহিত খেলা বন্ধের সময় ১৮ বলে ২৯ রানে অপরাজিত। মেরেছেন একটি চার ও তিনটি ছক্কা। শুভমান গিল অপরাজিত ১৯ বলে ১৭ রানে। রোহিত এদিন একদিনের আন্তর্জাতিকে ক্রিস গেইলের ৩৩১টি ছক্কা মারার নজির টপকে গেলেন। তাঁর ছয়ের সংখ্যা ৩৩২।
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে শাহিদ আফ্রিদির। তিনি ৩৫১টি ওভার বাউন্ডারি মেরেছেন। রোহিত রয়েছেন তাঁর পরেই। ফ্লাডলাইট জ্বলে না ওঠায় শেষমেশ দুই দলের ক্রিকেটাররাই মাঠের বাইরে চলে যান।
The game has been halted due to a floodlight failure, and in the meantime, Virat Kohli is practicing. ❤️pic.twitter.com/Mctvxyloj5
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) February 9, 2025
Yesterday, we trolled Pakistan for poor floodlights, and today, we can’t even keep ours working. 🤡💡
— Harsh 17 (@harsh03443) February 9, 2025
And then they have the audacity to call themselves the richest board—richest in the mud! 😂 #INDvENG
pic.twitter.com/E1WTLMWBEL
সেই সময় বাউন্ডারি লাইনের ধারে শ্যাডো প্র্যাকটিস করছিলেন বিরাট কোহলি। হঠাৎই ডিজে বাজান ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ! ওডিয়া ছবির বছর ২০-র আগের গানটি সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক ম্যাচেও এবার সেই গানটি বেজে উঠল। তখন কোহলির মুখে হাসিও দেখা যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications