IND vs ENG: সকালে আকাশের দুরন্ত পারফরম্যান্স, বেলাশেষে রুটের শতরানে খেলায় ফিরল ইংল্যান্ডও
প্রথম দিনেই জমে গেল ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ। দিনের শুরুতেই ইংল্যান্ডের টপ অর্ডারকে ভেঙে দিয়েছিলেন অভিষেককারী আকাশ দীপ। কিন্তু দিনের শেষে রুটের শতরানে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড দল। ইংল্যান্ড ব্যাটারদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল রুট। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩০২। ১০৬ রানে অপরাজিত রইলেন রুট।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যােন্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু দিনের শুরুতেই আতঙ্ক গ্রাস করে ইংল্যান্ড শিবিরে। অভিষেক ম্যাচেই বল হাতে প্রথম সেশনেই জ্বলে উঠলেন আকাশদীপ। ৪৭ রানের মাথায় ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত আনলেন আকাশ দীপ। ১১ রানে আউট করলেন বেন ডাকেটকে।

এরপর অলি পোপকে ০ রানে এবং জ্যাক ক্রলিকে ৪২ রানে ফেরালেন আকাশ। বঙ্গ পেসারের বোলিং বুঝে উঠতে পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার। ইংল্যান্ড ইনিংসের প্রথম তিন উইকেট আকাশ দীপের ঝুলিতেই। প্রথম স্পেলে ৭ ওভারে ৩ উইকেট। লাঞ্চের আগেই জ্বলে উঠলেন অশ্বিন-জাদেজা জুটি। জনি বেয়ারস্টোকে ৩৮ রানে অশ্বিন আউট করলেন। এরপর ইংল্যান্ড অধিনায়ককে ৩ রানে ফেরালেন জাদেজা।
লাঞ্চের আগে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড দল। কিন্তু খেয়ে ফিরে এসে ভারতের উপর ঝাঁকিয়ে বসলসেন রুট এবং বেন ফোকস জুটি। চা বিরতি পর্যন্ত কোনও উইকেট আর ফেলতে পারেনি ভারত।
এরপর ফোকসকে ৪৭ রানে আউট করে পার্টনারশিপ ভাঙলেন সিরাজ।এরপর হার্টলিও ব্যাট হাতে দলকে বেশিক্ষণ স্বস্তি দিতে পারলেন না। সিরাজের বলে ১৩ রান করেই আউট হলেন হার্টলি। কিন্তু নিজের স্টাইলে খেলা চালিয়ে গেলেন রুট।২১৯ বলে সেঞ্চুরিতে জো রুট। এই সিরিজে রান পাচ্ছিলেন না। ভারতের মাটিতে বাজবল নিয়ে না ভেবে ধৈর্যের খেলায় যে সাফল্যের সুযোগ বেশি, অবশেষে যেন উপলব্ধি জো রুটের। দল বিপদে পড়তেই পুরানো স্টাইলে ফিরলেন।
তাঁর শতরানে রাঁচি টেস্টের প্রথম দিন স্বস্তিতে ইংল্যান্ড। টেস্টে ৩১টি সেঞ্চুরি করার পাশাপাশি ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১০টি সেঞ্চুরিও সেরে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।দিনের শেষে ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত আছেন রুট। তাঁর সঙ্গে ৩১ রানে ক্রিজে রয়েছেন অলি রবিনসন।
IND vs ENG: আবেগপ্রবণ আকাশ দীপের মা, দ্রাবিড়ের পেপটক নিয়েই আগুনে পারফরম্যান্স বঙ্গ পেসারের?
ভারতের হয়ে প্রথম দিনে তিন উইকেট পেয়েছেন আকাশ দীপ। বঙ্গ বোলারের পরিসংখ্যান ১৭ ওভার ৭০ রান ৩ উইকেট। দুই উইকেট নিলেন সিরাজ। একটি করে উইকেট পেলেন জাদেজা ও অশ্বিন। তবে হতাশ করলেন কুলদীপ। দিনের শেষে ১ ওভার বল করলেন যশস্বীও।
দ্বিতীয় দিনের সকালে ইংল্যান্ডের বাকি ৩ উইকেট ফেলতে হবে ভারতীয় দলকে। আকাশ দীপের সামনে অভিষেক টেস্টের ৫ উইকেট নেওয়ার সুযোগ থাকছে। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় রুট কিন্তু পথে কাঁটা হতে পারেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications