Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: যশস্বীর ব্য়াটে চুরমার একের পর এক রেকর্ড, ছন্দে রোহিতও, ধরমশালা টেস্টে চালকের আসনে ভারত

IND vs ENG: বড়সড় অঘটন না ঘটলে ধরমশালায় সিরিজ ৪-১ করে ফেলতে ভারতের পুরো পাঁচ দিন লাগবে না। টস হেরে যাওয়ার পর প্রথম দিনেই চালকের আসনে ভারত।

ভারতীয় স্পিনাররাই তুলে নিয়েছিলেন ১০ উইকেট। কুলদীপ যাদব পাঁচটি ও রবিচন্দ্রন অশ্বিন চার উইকেট দখল করেছিলেন। এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনারই অর্ধশতরান পেলেন।

IND vs ENG

যশস্বী জয়সওয়াল হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও কাল শতরান আসতেই পারে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। যশস্বী অবশ্য আজকের ইনিংস খেলার ফাঁকেই গড়ে ফেলেছেন একাধিক নজির। ভারত কোনওভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না।

ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত দিনের শেষে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে ফেলেছে। যশস্বী ৫৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তিনি আউট হলে ২০.৪ ওভারে ভারতের ওপেনিং জুটি ভাঙে ১০৪ রানে। যশস্বী পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৫৭ রান করে শোয়েব বশিরের বলে স্টাম্প আউট হন।

নবম টেস্টে এটি তাঁর চতুর্থ অর্ধশতরান। সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে তিনি কোনও টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করলেন। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে ১ হাজার রানও পূর্ণ করে ফেললেন। মাত্র ১৬ ইনিংসে ১ হাজার রান করে তিনি পিছনে ফেললেন চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগরওয়াল, সুনীল গাভাসকরদের।

২২ বছর ৭০ দিনের মাথায় টেস্টে ১ হাজার রান পূর্ণ করে তিনি নাম লেখালেন সচিন তেন্ডুলকর, কপিল দেবদের পাশে। ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শের সময় যশস্বীর ব্যাটিং গড় ছিল ৭১,৪৩, যা চেতেশ্বর পূজারার মতো। বিনোদ কাম্বলির গড় অবশ্য এই নিরিখে তাঁদের চেয়ে বেশি (৮৩.৩৩)।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ৯ ইনিংসে তিনি ২৬টি ছয় মেরেছেন। কোনও সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে যশস্বী পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের কীর্তিগুলিকেও। টেস্টে দ্রুততম ১ হাজার রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। যশস্বী নবম টেস্ট ম্যাচে মাইলস্টোন স্পর্শ করে রইলেন হার্বার্ট সাটক্লিফ, এভার্টন উইকস ও জর্জ হ্যাডলির সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে।

আজ এক রান করার সঙ্গে সঙ্গেই যশস্বী ভেঙে দেন বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজে করা সর্বাধিক রানের নজির। চলতি সিরিজে তাঁর রান আপাতত ৭১২, গড় ৮৯। ২টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। ভারতকে দ্বিতীয় ইনিংসে নামতে না হলে এই অবস্থানেই সিরিজ শেষ করবেন যশস্বী।

টেস্টে ১৮তম অর্ধশতরান করার পর এবার দ্বাদশ টেস্ট শতরানের দিকে এগিয়ে চলেছেন রোহিত শর্মা। তিনি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৫২ রানে অপরাজিত আছেন। ৩৯ বলে ২৬ রানে ব্য়াট করছেন শুভমান গিল। আর ৮৪ রান করলেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যাবে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+