Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ইংল্যান্ডের থেকে এগিয়ে ভারত, কটকের মাঠে একদিনের ক্রিকেটে ভারতের পরিসংখ্যান জেনে নিন

রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। নাগপুরে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলাই লক্ষ্য ভারতের। শুক্রবার সন্ধ্যার পরই টিম ইন্ডিয়া কটকে এসে পৌঁছায়, ওডিশার এই শহরে রাজকীয়ভাবেই বরণ করে নেওয়া হয় ভারতীয় দলকে। কটকে একদিনের ক্রিকেটে ভারতের পরিসংখ্যান কেমন, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কটকের বরবাটি স্টেডিয়ামে ১৯৮২ সালে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জেতে ভারত। কটকের এই স্টেডিয়ামে একদিনের ক্রিকেটে ভারতের পরিসংখ্যান কিন্তু যথেষ্ট ভালো। কারণ এখনও পর্যন্ত ১৯টি একদিনের ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছে। এরমধ্যে ভারত খেলেছে ১৫টি ম্যাচ। এই ১৭ টি ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে ১৩টি ম্যাচে। চারটি ম্যাচ হেরেছে।

মাঠ খুব বেশি বড় নয়, ফলে কটকের মাঠে রান উঠে। এই মাঠে সর্বোচ্চ দলগত রান আছে ভারতের। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ৩৮১ রান তুলেছিল ভারত। এটাই এখনও পর্যন্ত এই মাঠে একদিনের ক্রিকেটে দলগত সর্বাধিক রান। এই মাঠে একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি শতরান রয়েছে।

অপরাজিতভাবে ব্যক্তিগত সর্বোচচ্ রান আছে আজহাউদ্দিনের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৩ রান করেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর আছে যুবরাজ সিংয়ের। ২০১৭ সালে তিনি করেছিলেন ১৫০ রান। সেরা বোলিং আছে ডারেন পাওয়ালের। তিনি ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ভারত ইংল্যান্ডের মধ্যে এই মাঠে ৫ ওডিআই ম্যাচ হয়েছে। ভারত তিনটি এবং ইংল্যান্ড দুটিতে জিতেছে।

। প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য বিরাট কোহলি খেলেননি যদিও দলের সঙ্গেই তিনি কটকে এসেছেন। ফলে কটককে আলাদাভাবেই ফোকাসে আছেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে যে তিনি দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত। তবে কোহলি ফিরলে একজনকে বাদ যেতে হবে সেটা কে হবেন তা নিয়ে চর্চা অব্যাহত। শ্রেয়স আইয়ার না যশস্বী সেটা জল্পনা চলছে। যদিও প্রথম একদিনের ম্যাচে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়ে ভালোই খেলেছিলেন শ্রেয়স।

উল্লেখ্য, । দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।সেই সঙ্গে ভারতীয় দলের কোচ হিসাবে প্রথমবার ওডিআই সিরিজ জিতবেন গৌতম গম্ভীর। এখন দেখার কটকে সেই কাজটা করতে পারে কিনা টিম ইন্ডিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+