IND vs ENG: ইংল্যান্ডের প্রথম একাদশে বদল, দ্বিতীয় ম্যাচে নামার আগে ভারতকে চাপে ফেলার বার্তা হ্যারি ব্রুকের

ইডেনে প্রথম টি২০ ম্যাচে হারের পর কিছুটা চাপ নিয়েই শনিবার দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইংল্যান্ড। এই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। প্রথম ম্যাচের দল একটি পরিবর্তন করে শনিবার খেলতে নামছে ইংল্যান্ড দল।

শুক্রবারই দ্বিতীয় টি২০ ম্যাচের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড দল। আটকিনসনের বদলে পেসার ব্রাইডন কার্সকে দলে অন্তর্ভুক্ত করল ইংল্যান্ড থিঙ্ক ট্যাঙ্ক। ১২ জনের দলে জ্যামি স্মিথকে রাখা হয়েছে। বাকি দল অপরিবর্তিত রাখা হয়েছে। ইডেনে আটকিনসন ২ ওভারে ৩৮ রান খরচ করেন। নিজের চার ওভার বোলিং শেষ করতে পারেননি। অভিষেক শর্মা তাঁর বিরুদ্ধে জ্বলে উঠেন।

তবে তাৎপর্যপূর্ণ ভাবেই এই ম্যাচের জন্য ১১ নয় ১২ জনকে বেছে নেওয়া হয়েছে। চিপকে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত জ্যাকব বেথেল ৷ শুক্রবার ইংল্যান্ড দলের সঙ্গে অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি ৷ দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণেই স্মিথকে রাখা হয়েছে দ্বাদশ হিসেবে ৷ ফলে টস করার সময় বোঝা যাবে ইংল্যান্ডের প্রথম একাদশে দ্বিতীয় কোনও পরিবর্তন হল না।

এদিকে ইডেনে হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড দল। এই ম্যাচে হারলেই সিরিজ জয়ের পথ অত্যন্ত কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের জন্য। কিন্তু ইডেনে হারের পরও আত্মবিশ্বাস নিয়েই চিপকে নামছে ইংল্যান্ড দল।

ইংল্যান্ড দলের সহ অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, আমরা কোনও চাপ নিচ্ছি না। ভারত ঘরের মাঠে শক্তিশালী দল, তাই, আমরা জানতাম তারা আমাদের কীভাবে খেলতে হবে। প্রথম ম্যাচে ভারতীয় দল একটি ব্যতিক্রমী খেলা খেলেছে। আমাদের লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচে ভালো খেলে সিরিজে সমতা ফেরানো।

একইসঙ্গে হ্যারি ব্রুক আরও বলেছেন, ইডেনে ম্যাচে হারের পর আমাদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলে দেন আমাদের শুধু চাপ বজায় রাখতে হবে, । আমাদের তাদের বোলারদের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং বোলারদের পুরো ইনিংস জুড়ে উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে না পারলে ম্যাচ জেতা যাবে না।

জস বাটলার ইডেনে ভালো খেলেছেন। তাঁর প্রসঙ্গে ব্রুক বলেন, তিনি( বাটবলার) অবশ্যই ভারতে খুব অভিজ্ঞ। সে আইপিএলে অসাধারণভাবে ভালো করেছে এবং যখনই সে এখানে ইংল্যান্ডের হয়ে খেলে ভালোই পারফরম্যান্স করেন। ইডেনে ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের জন্য কলকাতার শিশিরকে দায়ী করেছেন হ্যারি ব্রুক। তাঁর মতে শিশিরের কারণেই তারা স্পিনের বিরুদ্ধে খেলতে পারেননি।

ইংল্যান্ডের প্রথম একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট(উইকেটরক্ষক), জস বাটলার( অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন,জেকব বেথেল,জেমি ওভারটন,জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, আদিল রশিদ, মার্ক উড, জ্যামি স্মিথ(দ্বাদশ ব্যক্তি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+