IND vs ENG: ফোকাসে দুই দলের পেসাররা, জেনে নিন ইডেনে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
বুধবার বছরের প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামছে ভারত। শীতের কলকাতায় ভারত-ইংল্যান্ড মহারণ ঘিরে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। ইডেনে নামার আগে আত্মবিশ্বাসী দুই শিবিরই। দুই দলের ফোকাসে একাধিক তারকা। ইংল্যান্ড দল ম্যাচের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দিলেও ভারত তা করেনি। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু আভাস দিয়েছেন টিম কম্বিনেশনে খুব বেশি রদবদল হবে না।
টি২০ বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। ফলে ঘরের মাঠে এগিয়ে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ভারতীয় শিবিরে ফোকাসে একজনই তিনি মহম্মদ শামি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটছে শামির। সোমবার অনুশীলন না করলেও মঙ্গলবার অবশ্য সন্ধ্যায় অনুশীলন করেন শামি। প্রথম টি২০ ম্যাচে শামির খেলা প্রায় নিশ্চিত।

অর্শদীপ, শামি, পাণ্ডিয়া খেলবেন পেসার হিসেবে, নীতীশ রে়ড্ডিকে খেলানো হবে বোলিং অল রাউন্ডার হিসেবে। তবে ওয়াশিংটন সুন্দরের কথাও ভাবা হচ্ছে। এটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে।
বুধবার ইডেনে বৃষ্টিপাতের কোনও সম্ভবনা নেই। তবে শিশির নিয়ে ভাবতে হচ্ছে দুই দলকেই, এই সময় পূর্ব ভারতে শিশিরের প্রভাব বেশি থাকে। মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনের পরে গোটা মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। ইডেনের মূল পিচ ম্যাচেরর দিনে অনেকটা সময় কভারে ঢাকা ছিল। তবে সেন্টার উইকেটে কিছুটা ঘাস ছিল। ইডেনের উইকেটে বাউন্স থাকতে পারে। ম্যাচের দুই শিবিরই জানিয়েছেন , ইডেনের পিচে ভালো রান উঠবে। হাই স্কোরিং একটা ম্যাচ হতে চলেছে।
ইংল্যান্ড দল ম্যাচের আগে প্রথম একাদশ ঘোষণা করে দি্য়েছে। বেন ডাকেট টপ অর্ডারে খেলবেন। ফিল সল্ট থাকবেন উইকেটরক্ষার দায়িত্বে। তবে নজরে থাকবেন জোফ্রা আর্চার, মার্ক উডের মতো বোলাররা।
ইংল্যান্ডের প্রথম একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট(উইকেটরক্ষক), জস বাটলার( অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন,জেকব বেথেল,জেমি ওভারটন,জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি/ওয়াশিংটন সুন্দর/রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী.












Click it and Unblock the Notifications