IND vs ENG: ভারতীয় ক্রিকেটে নতুন তারা ধ্রুব, ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েই পেলেন দ্রাবিড়ের সংসারে সদস্যপদ
শুক্রবার রাতেই প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলের ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুড়েল । প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার।উত্তরপ্রদেশের ২২ বছরের এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে চমক দিল বিসিসিআই। কেএল রাহুল, কেএস ভরতের পর তিনিই ভারতের তৃতীয় বাছাই উইকেটকিপার ব্যাটার।
কিন্তু কে এই ধ্রুব জুড়েল, ঈশান কিষাণ-সঞ্জু স্যামসনদের মতো উইকটেরক্ষকদের পিছনে ফেলে ভারতীয় দলে ঢুকে পড়লেন? শুক্রবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণার পর থেকে আলোচনায় উঠে আসছে একটাই নাম , ধ্রুব জুড়েল।

উত্তরপ্রদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুড়েলকে ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য প্রথমবারের জন্য ভারতীয় দলে জায়গা করে্ নিয়েছেন। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরে, অবশেষে জাতীয় দল থেকে ডাক পেলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার।
২২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার উত্তরপ্রদেশের আগ্রায় ২০০১ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার উত্তরপ্রদেশের আগ্রায় ২০০১ সালে জন্মগ্রহণ করেছিলেন। ধ্রুব-র বাবা ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। ছোট থেকেই ক্রিকেটের প্রতি টান ছিল খুবই, কিন্তু সংসারে আর্থিক প্রতিবন্ধকতা ছিল। কিন্তু ধ্রুব-র উত্থানে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছেলের খেলার জন্য মা নিজের গহনাও বিক্রি করেন।
২০২১ সালে ভারতের প্রধান ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজ্য দলের হয়ে অভিষেক ঘটে ধ্রুব-র। টি২০ ক্রিকেটে নজর কাড়ার পর, জুড়েল রঞ্জি ট্রফি ম্যাচে খেলার সুযোগ পান। বিদর্ভের বিরুদ্ধে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৬৪ রান করে তাৎক্ষণিক প্রভাব ফেলেছিলেন।
রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে আইপিএলে অভিষেক হয়েছিল উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের। প্রথম দিকে খুব একটা সুযোগ না পেলেও পরের দিকে কিন্তু নিজের প্রতিভার পরিচয় দেন। সুযোগ পেয়েই তা কাজে লাগান। নিম্ন অর্ডারে ব্যাট করার সময় তাদের সেট আপের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন
২০২৩ সালের আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ১৭২.৭৩ এর দুর্দান্ত স্ট্রাইক-রেটে ১৫২ রান করেছিলেন। যার ফলে রাজস্থান রয়্যালস দল আসন্ন আইপিএলের জন্যও তাঁকে ধরে রেখেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে ৭৯০ রান আছে তাঁর। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলেও সুযোগ পান ধ্রুব।
ঈশান কিষাণের খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। কেএল রাহুলকে শুধু ব্যাটসম্যান হিসাবেই ব্যবহার করতে চায় দল। বয়স্ক ভরত নয় বরং তরুণ জুড়েলকে দলের সঙ্গে জুড়ে আগামী দিনের জন্য তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications