IND vs ENG: নাগপুরে রুট ফিরলেন ইংল্যান্ডের ODI একাদশে, রোহিতের প্রশংসায় বাটলার
IND vs ENG: নাগপুরে কাল বেলা দেড়টা থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক। আজই একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড।
জো রুট ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলেছিলেন ইডেনে। তারপর নাগপুরেই প্রথমবার নামবেন দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক খেলতে।

ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। টেস্টে আগ্রাসী রণকৌশল বাজবল হিট হলেও ভারতে টেস্টের পর টি২০ আন্তর্জাতিকেও মুখ থুবড়ে পড়েছে এই তত্ত্ব। তবে একদিনের সিরিজেও আগ্রাসী খেলার রণকৌশলই বজায় রাখতে চলেছে থ্রি লায়ন্স।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কথায়, ২০২৩ সালের ফাইনালে যে দুই দল ফাইনাল খেলেছিল তারা কিন্তু ইতিবাচক আর আগ্রাসী ক্রিকেটই খেলেছে। যেভাবে ফাইনালে ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে জেতালেন তাতে স্পষ্ট এই ব্র্যান্ডের ক্রিকেট সফলই হয়।
রোহিত শর্মা যেভাবে চালিয়ে খেলে ভারতকে ভালো জায়গায় রেখেছেন, দলকে অস্ট্রেলিয়ার মতো আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলার দিকে নিয়ে গিয়েছেন, তাতে ভারত অধিনায়কের যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য বলে মনে করেন বাটলার। ঠিক তেমন পথেই হাঁটার কথাও জানিয়েছেন।
বাটলার বুঝিয়ে দিয়েছেন শুধু ব্যাটেই তাঁর দল আগ্রাসী থাকবে না। বোলিংয়েও উইকেট তুলে নিতে হবে। বাটলারের কথায়, ব্যাট হাতে প্রতিপক্ষকে চাপে ফেলার পথ বের করতে হবে। দ্রুত উইকেটও তুলে নিতে হবে। কেন না, কেউ থিতু হলেই তাঁরা মারমুখী হতে পারেন। ফলে উইকেট দখলের চেষ্টাও জারি রাখতে হবে।
পরিকল্পনামাফিক খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে সিরিজ জিততে মুখিয়ে বাটলার। ওডিআই ফরম্যাট তাঁর পছন্দের। কিন্তু কতদিন এই ফরম্যাটের জনপ্রিয়তা থাকবে তা নিশ্চিত করতে বলতে পারলেন না ইংল্যান্ড অধিনায়ক।
ক্রিকেটের সূচি, টি২০ বা ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তাই ওডিআই ফরম্যাটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তবে সেরা ক্রিকেটাররা যদি একে অপরের বিরুদ্ধে নিয়মিত খেলেন তাতে এই ফরম্যাটের জৌলুস, আকর্ষণ থাকবে বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক।
জো রুট দীর্ঘদিন ওডিআই না খেললেও তাঁর প্রত্যাবর্তনে দল সমৃদ্ধ হবে বলেই মনে করেন বাটলার। কারণ, রুটের অভিজ্ঞতা। ইংল্যান্ডের ঘোষিত একাদশে তেমন চমক নেই। টি২০ সিরিজে খেলা প্লেয়াররাই বেশি একাদশে রয়েছেন। ঘোষিত একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications