IND vs ENG: টেস্টের আকর্ষণ অটুট রাখতে বিরাট পদক্ষেপ বিসিসিআইয়ের, ক্রিকেটাররা আর্থিকভাবে হবেন আরও লাভবান
IND vs ENG: ভারত ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিততেই বিরাট ঘোষণা বিসিসিআইয়ের। টেস্ট ক্রিকেটের আকর্ষণ অটুট রাখতেই এই পদক্ষেপ।
বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডলের মাধ্যমে ঘোষণা করলেন টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিমের। এতে ক্রিকেটাররা আর্থিকভাবেও আরও লাভবান হবেন।

ইতিমধ্যেই জাতীয় দলের খেলা থাকলে কিংবা চোট-আঘাতজনিত কারণে কেউ মাঠের বাইরে থাকলে তাঁদের বাদ দিয়ে বাকি সকলের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। বোর্ডের নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই করা হয়েছে শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণকে।
বিসিসিআই লক্ষ্য করছিল, আইপিএলকে প্রাধান্য দিতে সাদা বলের খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছিলেন কিছু ক্রিকেটার, নানা কারণ দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন লাল বলের ম্যাচ। বিসিসিআইয়ের কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি থেকে শুরু করে প্রাক্তনীরা এবং কোচেরা।
আইপিএলে মাঝারি মানের চুক্তির সঙ্গে যাতে লাল বলে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ ফি-র বৈষম্য ঘোচে সেই সংক্রান্ত একাধিক সুপারিশ এসেছে বোর্ডের কাছে। সেই মোতাবেক ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের আয়ের বিষয় সংক্রান্ত বড় পদক্ষেপের ভাবনাচিন্তা চালাচ্ছে বিসিসিআই।
I am pleased to announce the initiation of the 'Test Cricket Incentive Scheme' for Senior Men, a step aimed at providing financial growth and stability to our esteemed athletes. Commencing from the 2022-23 season, the 'Test Cricket Incentive Scheme' will serve as an additional… pic.twitter.com/Rf86sAnmuk
— Jay Shah (@JayShah) March 9, 2024
তবে আজ এক বৈপ্লবিক ঘোষণা করা হলো বোর্ডের তরফে। জয় শাহ জানিয়েছেন, ভারতের পুরুষ (সিনিয়র) দলের জন্য টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম চালু করা হলো। ক্রিকেটারদের আর্থিক বিকাশ ও স্থিতাবস্থা সুনিশ্চিত করতেই এই বন্দোবস্ত। এই প্রকল্পের সুবিধা মিলবে ২০২২-২৩ মরশুম থেকেই।
টেস্ট ম্যাচের জন্য যে ১৫ লক্ষ টাকার ম্যাচ ফি রয়েছে তার উপর আরও ইনসেন্টিভ প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রতি মরশুমে ৯টি টেস্ট ধরে নিয়ে এই ইনসেন্টিভের পরিকাঠামো নির্ধারিত হয়েছে। ৪টির কম টেস্ট খেললে ইনসেন্টিভ মিলবে না। যদিও মরশুমে চারটির বেশি টেস্ট খেললে এই ইনসেন্টিভ মিলবে।
মরশুমে পাঁচ বা ছয়টি টেস্ট ম্যাচে কোনও ক্রিকেটার প্রথম একাদশে থাকলে প্রতি ম্যাচে তিনি ইনসেন্টিভ পাবেন ৩০ লক্ষ টাকা, প্রথম একাদশের বাইরে থাকলে মিলবে ১৫ লক্ষ টাকা। ৭ বা তার বেশি টেস্ট খেললে প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ম্যাচপিছু ইনসেন্টিভ গবে ৪৫ লক্ষ টাকা, প্রথম একাদশের বাইরে থাকলে মিলবে ২২.৫ লক্ষ টাকা।
বোর্ডের এই ঘোষণার ফলে টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটাররা আরও বেশি আকৃষ্ট হবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রোহিত শর্মা জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটই সবার উপরে। যাঁরা খেলতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যেভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছেন তার প্রশংসা করেছেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়।
রোহিত বলেন, এই তরুণ ক্রিকেটারদের টেস্ট খেলার অভিজ্ঞতা কম ছিল। কিন্তু তাঁরা ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছেন। ফলে বেশি কিছু বলতে হয়নি। পরিস্থিতি অনুযায়ী কী করণীয় সেটা আমি ও রাহুল দ্রাবিড় বুঝিয়ে দিয়েছিলাম। যশস্বী জয়সওয়ালের উচ্ছ্বসিত প্রশংসাও করে তাঁক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোহিত। তিনি বোলারদের অবদানের কথা উল্লেখ করে বলেন, সব সময় রানের কথা বলা হয়। ২০ উইকেট তুলে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা এই সিরিজে তা করে দেখিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications