ভারত বনাম বাংলাদেশ: এই পরিসংখ্যান ধরে রাখতে চাইবে মেন ইন ব্লু

রবিবার থেকে ফের ক্রিকেটে ফিরছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। বেঙ্গালুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টির ভুল ক্রুটি শুধরে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভারত।

রবিবার থেকে ফের ক্রিকেটে ফিরছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। বেঙ্গালুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টির ভুল ক্রুটি শুধরে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যান

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যান

সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের জয়ের পরিসংখ্যান ধরে রাখতে চাইবেন রোহিত-ধাওয়ানরা। টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একশো শতাংশ জয়ের রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ৮টি ম্যাচ খেলে ভারত ৮ ম্যাচেই জিতেছে।

বাংলাদেশের পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় পাকিস্তানের বিরুদ্ধে

বাংলাদেশের পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় পাকিস্তানের বিরুদ্ধে

এরপরেই রয়েছে পাকিস্তান। মহম্মদ আমির-সরফরাজ আহমেদদের দেশের বিরুদ্ধে ৮টি টি-টোয়েন্টিতে ৬টিতে জয় ভারতের। একটি ম্যাচে হেরেছে ভারত। আর অন্য ম্যাচটি টাই হয়।

একনজরে দেখে নিন, টি-টোয়েন্টিতে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি টানা জয় কোন দলের

একনজরে দেখে নিন, টি-টোয়েন্টিতে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি টানা জয় কোন দলের

টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি টানা ১১টি ম্যাচ জিতেছে পাকিস্তান। এরপরই তালিকায় ভারতের নাম রয়েছে। মেন ইন ব্লু বাংলাদেশের বিরুদ্ধে ৮টি ম্যাচ জিতেছে। তিনে রয়েছে নিউজিল্যান্ড। তারা বাংলাদেশের বিরুদ্ধে টানা ৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে।

শেষবার ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টির ফল

শেষবার ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টির ফল

শেষ বার ২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। সেই ম্যাচে ১৬৬ রান তুলে ভারতকে চাপে ফেলেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিয়েছিলেন দীনেশ কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+