IND vs BAN: গোয়ালিয়রে ভারতের অনুশীলনে জোর ফিল্ডিংয়ে, নজর কাড়লেন সূর্য-হার্দিক

IND vs BAN: গোয়ালিয়রে রবিবার ভারত প্রথম টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। আজ ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল।

সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদবরা অংশ নিলেন প্র্যাকটিস সেশনে। পিচ ঢাকাই ছিল। কভার উঠিয়ে পিচ দেখতে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। মনে করা হচ্ছে, ব্যাটিং সহায়ক পিচে বড় রানই উঠবে।

IND vs BAN

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর ভারত শ্রীলঙ্কায় গিয়ে টি২০ আন্তর্জাতিক সিরিজ জেতে, তবে একদিনের আন্তর্জাতিক সিরিজে হেরে গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় এসেছে ২-০ ব্যবধানে। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ, সেখানেও হোয়াইটওয়াশ চাইবেন সূর্যকুমার যাদবরা।

ভারতীয় দলের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে জোর দেওয়া হয়েছে ফিল্ডিং প্র্যাকটিসে। অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা কঠোর অনুশীলনে নিমগ্ন। ছিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, যিনি আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ছিলেন।

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে গ্রাউন্ড ফিল্ডিংয়ের পাশাপাশি ক্যাচ ধরার অনুশীলনও চলছে জোরকদমে। প্রথমে দৌড়ে গিয়ে বল ধরে উইকেটে থ্রো করতে বলা হয়েছিল ক্রিকেটারদের। কেউ সরাসরি থ্রো-তে উইকেট ভাঙলেন। নজর রাখছিলেন হেড কোচ গৌতম গম্ভীর।

এরপর দীর্ঘক্ষণ চলল ক্যাচ ধরার প্র্যাকটিস। গোয়ালিয়রের মূল পিচের পাশে অর্থাৎ সেন্টার পিচে ভারত ও বাংলাদেশ যখন অনুশীলন করছে, তখন ব্যাটাররা বড় বড় শট নিচ্ছেন। বল মেরে বাউন্ডারিও পার করাচ্ছেন অবলীলায়। ফলে ক্যাচ যাতে ক্রিকেটাররা না ফস্কান সে কারণে ক্যাচিং প্র্যাকটিসে জোর দেওয়া হলো। এমনকী বাউন্ডারি লাইনের ধারের ক্যাচ ধরাতেও গুরুত্ব আরোপ করা হয়েছে।

সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনের ধারে অবিশ্বাস্য দক্ষতায় ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ তালুবন্দি করায় ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পথ সুগম হয়ে গিয়েছিল। গোয়ালিয়রে তিনি অধিনায়ক হলেও বাউন্ডারি লাইনে ফিল্ডারদের তালিকায় তাঁর নামও যে থাকবে, অনুশীলনে তা স্পষ্ট। এদিকে, গোয়ালিয়রে খেলানো হতে পারে ময়াঙ্ক যাদবকে। তিনি অপশনাল প্র্যাকটিসেও ছিলেন। গতকালও দীর্ঘক্ষণ বোলিং করে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+