IND vs BAN: ভারত-বাংলাদেশ টেস্টে ফোকাসে চিপকের পিচ, চেন্নাইয়ে রোহিতরা নামতে পারেন তিন স্পিনার নিয়ে

IND vs BAN: বৃহস্পতিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে ভারতীয় দল গত ১৩ সেপ্টেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়েছে। বাংলাদেশের কাছে ভারত কখনও টেস্টে হারেনি।

তবে পাকিস্তানে সিরিজ জিতে ফেরায় আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। সে কারণেই নাজমুল হোসেন শান্তদের হাল্কাভাবে দেখছেন না রোহিত শর্মারা। ফোকাসে চেন্নাইয়ের চিপকের উইকেট।

IND vs BAN -

চেন্নাইয়ের উইকেট স্পিনারদের সহায়তা করে। আবার পিচে বাউন্সও থাকে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফর সামনে থাকায় ভারত একেবারে ঘূর্ণি উইকেটে খেলতে পছন্দ করবে না। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কম্বিনেশন কেমন হতে পারে তা নিয়ে চলছে চর্চা।

রবিবার ভারতীয় দলের অনুশীলন ছিল না। সোমবার টেস্ট দলে থাকা ১৬ জনকেই অনুশীলনে দেখা গিয়েছে। আজ এবং আগামীকালও ভারতীয় দল চিপকে অনুশীলন সারবে। গতকাল ভারতীয় দলের অনুশীলন চলেছে তিন ঘণ্টা ধরে। ব্যাটিং বিভাগে তেমন কোনও চমকের সম্ভাবনা নেই।

বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালকে দেখা গিয়েছে পাশাপাশি নেটে অনুশীলন করতে। জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং সামলেছেন তাঁরা। এরপর একে একে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন রোহিত শর্মা, শুভমান গিল, সরফরাজ খান। বাংলাদেশ দলে বেশ কয়েকজন স্পিনার আছেন। রোহিত নেটে ফোকাসড ছিলেন স্পিনারদের সামলানোর মহড়া সারতে।

ভারতীয় দল যদি তিন স্পিনার নিয়ে নামে তাহলে একাদশে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ব্যাটে-বলে ভরসা দিচ্ছেন। দলীপ ট্রফিতেও সাফল্য পেয়েছেন। জাদেজা আবার চেন্নাই সুপার কিংসে খেলার সৌজন্যে চিপকের কন্ডিশন সম্পর্কে বেশি ওয়াকিবহাল।

সে কারণে অক্ষর বিভিন্ন ফরম্যাটে দলের চাহিদামতো ভরসা দিলেও প্রথম টেস্টে তাঁর বাইরে থাকার সম্ভাবনাই বেশি। দৌড়ে কিছুটা এগিয়ে জাদেজাই। ভারত দুই পেসার নিয়ে নামলে নিশ্চিতভাবেই সেই দুটি নাম হলো জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। প্রথম একাদশে সরফরাজের খানের চেয়ে সুযোগ পাওয়ার নিরিখে একটু হলেও এগিয়ে লোকেশ রাহুল। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ২ বছর পর টেস্টের একাদশে থাকতে চলেছেন ঋষভ পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+