IND vs BAN: টেস্টে পন্থের প্রত্যাবর্তনে প্রতিপক্ষ হতে পারেন ধ্রুব! দলীপ ট্রফিতে কঠিন পরীক্ষা দুই উইকেটরক্ষকের

ভয়াবহ দুর্ঘটনার পর সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে ফিরেছেন, এমনকি দেশের হয়ে টি২০ বিশ্বকাপও জিতেছেন ঋষভ পন্থ। এবার টেস্টেও ভারতীয় দলে ফিরতে চলেছেন পন্থ? আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজে লাল বলের ক্রিকেটে কে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

দেড় বছরের বেশি সময় পর ঋষভের টেস্টে প্রত্যাবর্তন করবেন নাকি বাড়বে অপেক্ষা? অনেকটা সময় ধরেই ঋষভ পন্থ লাল বলের ক্রিকেট খেলেননি। তাঁর অনুপস্থিতিতিএ কেএস ভরত, ঈশান কিষাণ, ধ্রুব জুরেলকে টেস্টে উইকেটকিপিং করেছেন। অভিষেক টেস্ট সিরিজে উইকেটের পিছনে ভালো ছন্দে ছিলেন ধ্রুব। ইং‌ল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন ধ্রুব।

IND vs BAN

এই পরিস্থিতিতে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থকে উইকেটরক্ষর হিসেবে ফেরানো হবে নাকি আস্থা রাখা হবে ধ্রুব-র উপর সেটাই বড় প্রশ্ন। কারণ ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল, সেখানে খেলতে হবে ৫ টেস্ট। শেষবার অস্ট্রেলিয়া সফরে যে পারফরম্যান্স করেছিলেন পন্থ, তার পর তাঁকে না নিয়ে যাওয়াটা ঝুঁকি হয়ে যাবে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছিক এক বোর্ডের কর্তা বলেন, 'ধ্রুব জুরেলের উপরই আস্থা রাখা হবে নাকি টেস্টেও পন্থকে ফেরানো হবে, সেই সিদ্ধান্তটা নির্বাচকরা নেবেন। বিষয়টা অনেকটাই নিশ্চিত ভাবে নির্ভর করবে দলীপ ট্রফির পারফরম্যান্সের উপর। দুর্ঘটনার পর থেকে ঋষভ লাল বলে ক্রিকেট খেলেনি। আর ধ্রুব সত্যিই ভালো খেলেছে।'

দলীপেই বড় পরীক্ষা দুই উইকেটরক্ষকের। কারণ এই টুর্নামেন্টের দিকে নজর থাকবে ভারতীয়ন নির্বাচকদের। টিম এ দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। এই দলে ধ্রুব জুরেল, শিবম দুবে, কেএল রাহুল, কুলদীপ যাদব, আকাশদীপদের মতো জাতীয় দলের পরিচিত মুখদের রাখা হয়েছে।দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে। টিম-বি-তে খেলবেন পন্থ। আবার নজরে থাকবেন কেএল রাহুলও।

সব মিলিয়ে বাংলাদেশ সিরিজর আগে দলীপই বড় বড় পরীক্ষা ভারতীয় উইকেটরক্ষকদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+