IND vs BAN: বরুণ ও অর্শদীপ নিলেন ৩টি করে উইকেট, বাংলাদেশকে ১২৭ রানেই থামাল ভারত

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে এগিয়ে যেতে ভারতের চাই ১২৮ রান। গোয়ালিয়রে আজ টস জিতে নাজমুল হোসেন শান্তদের ব্য়াট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানেই গুটিয়ে গেল। তিন বছর পর দেশের হয়ে নেমেই তিন উইকেট বরুণ চক্রবর্তীর। ৩ উইকেট পেলেন অর্শদীপ সিংও।

IND vs BAN

প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিটন দাস ৪, পারভেজ হোসেন ইমন ৮ রান করেন। ২.১ ওভারে ১৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় শান্তর দল। দুটি উইকেটই নেন অর্শদীপ সিং। শান্ত ২৫ বলে ২৭, তৌহিদ হৃদয় ১৮ বলে ১২, মাহমুদুল্লাহ ১, জাকের আলি ৮ রান করে আউট হন।

শাকিব আল হাসানের অবসরের পর মেহিদি হাসান মিরাজের উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। অনেকদিন পর টি২০ আন্তর্জাতিকে ফিরে দলের হয়ে সর্বাধিক রান করলেন মিরাজ। তিনি ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন ১১, তাসকিন আহমেদ ১২, শরিফুল ইসলাম ০ ও মুস্তাফিজুর রহমান ১ রান করে আউট হন।

অর্শদীপ ৩.৫ ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট নিলেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে দিলেন ২৬ রান, তিনিও একটি উইকেট পেয়েছেন। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে খেলতে নেমে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩১ রান খরচ করে তুলে নিলেন তিন উইকেট।

আইপিএলে নজরকাড়া ময়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডির আন্তর্জাতিক অভিষেক হলো আজ। ময়াঙ্ক ১টি মেডেন-সহ ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। নীতীশ ২ ওভারে ১৭ রান দিলেন। ওয়াশিংটন সুন্দর ২ ওভারে ১২ রান খরচ করে একটি শিকার ঝুলিতে পুরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+