Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AUS World Cup Final 2023:অর্ধশতরানে গড়লেন একাধিক নজির, স্ত্রী-র সামনেই লজ্জার রেকর্ড রাহুলের

বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান করলেন কেএল রাহুল। চোট কাটিয়ে এশিয়া কাপের মঞ্চেই দুরন্ত পারফরম্যান্স করেছেন কর্ণাটকী এই ব্যাটসম্যান। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় ব্যাটিংকে মিডল ওর্ডারে নির্ভরাত দিয়েছেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে ম্যাচ জিতিয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যতিক্রম হল না ফাইনাল ম্যাচেও।

রবিবার ফাইনাল ম্যাচে ১০৭ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেললেন। একইসঙ্গে ভালো-মন্দের দুটি রেকর্ডও গড়লেন। বেশকিছু মাইলস্টোন তৈরি করলেন এই ম্যাচে। ধোনি-গম্ভীর-কোহলিদের সঙ্গে একই আসনে বসলেন। আবার একটি লজ্জার রেকর্ডও গড়লেন।কেমন হল ফাইনাল ম্যাচে রাহুলের পারফরম্যান্স। সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 IND vs AUS World Cup Final 2023

শ্রেয়স আইয়ার চার রানে আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন রাহুল। বিরাটের সঙ্গে জুটি বেধে ভারতীয় ব্যাটিংকে নির্ভারতা দিতে থাকেন। বিরাট কোহলির ম্যাচে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। ৫০ রান করতে রাহুল খেলেন ৮৬ বল। এটাই চলতি বিশ্বকাপে সব থেকে ধীরগতির হাফসেঞ্চুরি। এরআগে ৮১ বলে কেন উইলিয়ামসন করেছিলেন ৫০ রান। সেই নজিরও ভেঙে দিলেন রাহুল। মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালালেন।

তবে এই ম্যাচে ৬৬ রান করার মধ্য দিয়েই বেশ কিছু নজির গড়লেন ভারতীয় এই ব্যাটসম্যান। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে হাফসেঞ্চুরি করলেন রাহুল। এরআগে ২০০৩ সালে সেহওয়াগ, ২০১১ সালে ধোনি-গম্ভীর এবং রাহুলের আগেই চলতি ম্যাচে কোহলি অর্ধশতরান করেন।

IND vs AUS World Cup Final 2023:রানের শীর্ষে রোহিতই! ফাইনালে বড় রান করতে ব্যর্থ হলেও রেকর্ড গড়লেন হিটম্যান
এছাছাড়ও ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণও করলেন এই ম্যাচে। রাহুল চতুর্থ ব্যাটার হিসাবে এই নজির স্থাপন করলেন। স্ত্রী আথিয়া শেট্টি সামনেই এই মাইলস্টোন গড়লেন রাহুল।সেইসঙ্গে চলতি বিশ্বকাপে মোট ৩৮৬ রানও করলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+