পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে শামি-বুমরাহদের কেন সতর্ক করলেন কপিল দেব
পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে শামি-বুমরাহদের কেন সতর্ক করলেন কপিল দেব
বুমরাহই বাজি! অজিভূমে ভারতের সিরিজ জিততে কোহলির দলের এই পেসারকেই তুরুপের তাস বলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার জানিয়েছেন। এবার একই সুর কপিল দেবের গলাতেও। ডনের দেশে ভারতের পেসবিভাগই সিরিজের ভাগ্য গড়ে দিতে পারেন বলে মত ভারতের প্রাক্তন অধিনায়কের। তবে পেস সহায়ক উইকেট মানেই সহজভাবে নেওয়া নয়, সাবধান করে রাখলেন কপিল।

ভারতের হয়ে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, 'ভারতের পেসবিভাগ এখন বিশ্বের যেকোনও ব্যাটিং শক্তিধর দেশকে ধাক্কা দিতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের দলে চোটের কারণে ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ বোলার নেই।'
কপিল আরও বলেছেন, 'ভারতের পেসাররা অস্ট্রেলিয়ার পিচে বোলিংয়ে অভ্যস্ত নয়। তাই তরুণ বোলারদের নিজেদের শক্তি বুঝে রণকৌশল তৈরে করে বোলিং করতে হবে। ভারতের কাছে উচ্চমানের বোলার থাকলেও অজিরা ওদের ঘরে খেলছে,তাই উইকেটের চরিত্র বুঝে নিয়ে দ্রুত ওরা মানিয়ে নিতে পারবে। সেই সঙ্গে অজিদের ডেরায় চেনা পরিবেশে পিঙ্ক বলে টেস্ট খেলবে। পিঙ্ক বলে ওদের অভিজ্ঞতাও ভারতের থেকে অনেক বেশি। দিন রাতের পরিবেশে অজিরা ভারতের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সেই কারণেই ভারতকে আরও বেশি করে সাবধান থাকতে হবে।'
প্রসঙ্গত ভারত গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একটি মাত্র পিঙ্ক বল টেস্ট খেলেছে, সেখানেই অস্ট্রেলিয়া গোলাপি বলে ৭টি ম্যাচ খেলে ৭টি ম্যাচেই জয় পেয়েছে।












Click it and Unblock the Notifications