IND vs AUS 4th T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতল সূর্যকুমারের ভারত, অক্ষরের তিন উইকেট

IND vs AUS 4th T20I: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল ভারত। সেই অজিদের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুরে ফেলল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারতীয় দলে চারটি ও অস্ট্রেলিয়া দলে ৫টি পরিবর্তন করা হয়। ভারত ১৭৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে কখনও মনেই হয়নি সেই টার্গেটে অজিরা পৌঁছতে পারবে।

IND vs AUS 4th T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতল সূর্যকুমারের ভারত

গত বছরের অক্টোবরে দেশের হয়ে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেছিলেন দীপক চাহার। আজ কামব্যাক ম্যাচে তিনি বোলিং ওপেন করে ৪ ওভারে ৪৪ রান দিয়ে নিলেন ২ উইকেট। ভারতীয়দের মধ্যে আজ সফলতম বোলার অক্ষর প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তিনি তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন।

রবি বিষ্ণোই ৪ ওভারে ১৭ রান খরচ করে নেন ১ উইকেট। এই দুই ভারতীয় স্পিনারের ৮ ওভারে মাত্র ৩৩ রান তুলতে সক্ষম হন অজি ব্যাটাররা। যা দুই দলের মধ্যে ফারাক গড়ার পক্ষে যথেষ্ট। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে মুকেশ কুমার ৪ ওভারে ৪২ রান দিয়ে কোনও উইকেট পাননি। আবেশ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন ১টি উইকেট।

বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড পাঁচটি চার ও ১টি ছয়ের সৌজন্যে ১৬ বল খেলে ৩১ করেন। তিনি অক্ষরের শিকার। জশ ফিলিপ ৮ রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন। বেন ম্যাকডারমট ২২ বলে ১৯ ও অ্যারন হার্ডি ৯ বলে ৮ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন।

টিম ডেভিড ২০ বলে ১৯, ম্যাথু শর্ট ১৯ বলে ২২ রান করেছেন। বেন ডোয়ারশুইস ২ বলে ১ রান করেছেন। চারজন অজি ব্যাটার বোল্ড হয়েছেন, তার মধ্যে তিনজন স্পিনারের বলেই। অস্ট্রেলিয়া শুরুটা করেছিল ঝড়ের গতিতেই। ৩ ওভারে ৪০ রান ওঠে। চতুর্থ ওভারের প্রথম বলেই ফিলিপকে বোল্ড করেন বিষ্ণোই। ৬.২ ওভারে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫২।

অজিরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি। ২টি করে চার ও ছয় মেরে ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন গুজরাত টাইটান্সের প্লেয়ার তথা অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন ক্রিস গ্রিন।

ভারত ২০ রানে আজকের ম্যাচ জেতায় রবিবারের পঞ্চম টি ২০ আন্তর্জাতিকটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। তাতে ভারত কিছু পরীক্ষা-নিরীক্ষাও করতে পারে। আজ ভারত রিঙ্কু সিংয়ের ৪৬, যশস্বী জয়সওয়ালের ৩৭, জিতেশ শর্মার ৩৫ ও ঋতুরাজ গায়কোয়াড়ের ৩২ রানের দৌলতে ৯ উইকেটে ১৭৪ রান তুলেছিল। বেন ডোয়ারশুইস তিনটি, জেসন বেহরেনডর্ফ ও তনভীর সাঙ্ঘা দুটি করে উইকেট নেন। একটি উইকেট অ্যারন হার্ডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+