ভারত বনাম অস্ট্রেলিয়া: টস জিতে শুরুতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, রান তাড়া করার চ্যালেঞ্জের সামনে বিরাটের ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়া: টস জিতে শুরুতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, রান তাড়া করার চ্যালেঞ্জের সামনে বিরাটের ভারত

ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মরণ বাঁচন লড়াই। প্রথম ওডিআই হারে ইতিমধ্য়ে তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সেখানেই সুপার সান ডে-র হাইভোল্টেজ মহারণে আজ দ্বিতীয় ওডিআই ম্যাচ। সিডনিতে এদিন টস জিতল অস্ট্রেলিয়া।

টসে জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিং নিলেন। ফলে প্রথম ম্যাচের মতো এদিন বিরাটের ভারতকে রান তাড়া করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিতে হবে। ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন নেই। প্রথম ওডিআই ম্যাচের দল ধরে রেখেই মাঠে নামলেন বিরাট কোহলি।

ভারত বনাম অস্ট্রেলিয়া: টস জিতে শুরুতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, রান তাড়া করার চ্যালেঞ্জের সামনে বিরাটের ভারত

অস্ট্রেলিয়া দলে এদিন একটি মাত্র পরিবর্তন রয়েছে। চোটের কারণে দলের বাইরে গেলেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। তাঁর পরিবর্তে মইসেস হেনরিকস দলে এসেছেন।

একনজরে অস্ট্রেলিয়া দল- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্নাস লাবুসানে,মইসেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি(উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা,জস হ্যালেজউড

ভারতীয় একাদশ- শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক),শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,নভদীপ সাইনি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

দ্বিতীয় ওডিআই জিতে ভারতীয় দল আজ সিরিজে প্রত্যাবর্তন করে ১-১ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+