IND vs AFG: রোহিত টি২০ আন্তর্জাতিকে গড়লেন নয়া বিশ্বরেকর্ড, হিটম্যানের সৌজন্যে ঘুরল ভারতের টস ভাগ্যও

IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলছে ভারত। আজ ইন্দোরে জিতলেই তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ভারতের পকেটে চলে আসবে।

রোহিত শর্মা টস জিতে ব্যাট করতে পাঠিয়েছেন আফগানিস্তানকে। এরই মধ্যে মাঠে নেমে নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন হিটম্যান।

IND vs AFG: রোহিত টি২০ আন্তর্জাতিকে গড়লেন নয়া বিশ্বরেকর্ড

রোহিত শর্মার টি২০ অভিষেক হয়েছিল ২০০৭ সালে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০তম টি২০ আন্তর্জাতিক খেলছেন। সবচেয়ে বেশি টি২০ আন্তর্জাতিক খেলার নিরিখে তিনি আপাতত কার্যত ধরাছোঁয়ার বাইরে। কেন না, রোহিতের পর রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যিনি ১৩৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন।

আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ১২৮টি, শোয়েব মালিক আইসিসি ও পাকিস্তানের হয়ে মোট ১২৪টি, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২২টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। বাংলাদেশের মাহমুদুল্লাহ ১২১টি, পাকিস্তানের মহম্মদ হাফিজ ও নিউজিল্যান্ডের টিম সাউদি ১১৯টি করে এবং বাংলাদেশের শাকিব আল হাসান ১১৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন।

বিরাট কোহলি খেলছেন ১১৬টি টি২০ আন্তর্জাতিক, তিনি স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকা ও আইসিসি বিশ্ব একাদশের হয়ে মোট ১১৬টি টি২০ আন্তর্জাতিক খেলা ডেভিড মিলারকে। এ ছাড়াও যাঁরা ১০০ বা তার বেশি টি২০ আন্তর্জাতিক খেলেছেন তাঁরা হলেন ইয়ন মর্গ্যান, জস বাটলার, মহম্মদ নবি, কেভিন ও'ব্রায়েন, ইশ সোধি, বাবর আজম, আদিল রশিদ, অ্যারন ফিঞ্চ, মুশফিকুর রহিম, রস টেলর, কায়রন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোহিত টি২০ আন্তর্জাতিকে যুগ্ম সর্বাধিক শতরানকারী। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ১৮২টি ছক্কা হাঁকিয়েছেন। টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত রয়েছেন বিরাট কোহলির পরেই। ভারত অধিনায়ক হিসেবে টি২০ অআন্তর্জাতিকে সাফল্যের হার রোহিতেরই সবচেয়ে বেশি।

আজকের ম্যাচেও রোহিত টস জিতেছেন। ১৪ মাস পর টি২০ আন্তর্জাতিক খেলেন মোহালিতে। সেই ম্যাচেও টস জেতেন। ওই ম্যাচের আগে ভারত বিভিন্ন ফরম্যাট মিলিয়ে টানা ১১টি টস হেরেছিল। রোহিত টি২০ অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনেই চাকা উল্টোদিকে ঘোরাতে সক্ষম হন। আজও টস ভাগ্য রয়েছে রোহিতেরই সঙ্গে।

আফগানিস্তান ৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। ক্রিজে রয়েছেন ইব্রাহিম জাদরান ও গুলাবদিন নঈব। গুলাবদিন ঝোড়ো ব্যাটিং শুরু করে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়াচ্ছেন। রহমানুল্লাহ গুরবাজ ৯ বলে ১৪ রান করে রবি বিষ্ণোইয়ের শিকার হন। ২.২ ওভারে ২০ রানের মাথায় প্রথম উইকেট পড়ে আফগানিস্তানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+