IND vs AFG: বিরাট যেন বুমরাহ! ভারতের পরিত্রাতা কোহলির কোন মুহূর্ত তুলে ধরে মিল খুঁজল আইসিসি?

IND vs AFG: বেঙ্গালুরুতে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে ব্যাট হাতে হতাশ করেছেন বিরাট কোহলি। কিন্তু সতীর্থদের উজ্জীবিত রাখতে তাঁর যে জুড়ি মেলা ভার, তা চিন্নাস্বামীতেও দেখিয়ে দিলেন কিং কোহলি।

টি২০ আন্তর্জাতিকে প্রথমবার গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় তিনি যে দক্ষতা দেখালেন তাঁর স্বীকৃতিও মিলল।

IND vs AFG: বিরাট যেন বুমরাহ!

২২ রানে চার উইকেট হারানো ভারতকে ২০ ওভারে ৪ উইকেটেই ২১২ রানে পৌঁছে দিয়েছিল রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের অবিচ্ছেদ্য জুটি। এরপর ভারত যখন ফিল্ডিং করতে নামছিল তার আগে টিম হাডলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সতীর্থদের চাঙ্গা রাখতে দেখা যায় কোহলিকে। দিচ্ছিলেন পেপ টক।

ভারত বড় রান তুললেও পাল্টা দিতে শুরু করেছিল আফগানিস্তানও। একটা সময় মনে হচ্ছিল, আফগানিস্তান বুঝি ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক সিরিজেই ঐতিহাসিক প্রথম জয়টি ছিনিয়ে নেবে। সর্বোপরি, এটাও মানতেই হবে গতকাল নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের নামানোয় আফগানিস্তান কিন্তু খেলল দ্বিতীয় সারির দল নিয়ে।

প্রথম একাদশে নিয়মিত প্রায় হাফ ডজন ক্রিকেটার ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ছিলেন না। তারপরও ম্যাচ টাই রাখতে সক্ষম হয় আফগানিস্তান। প্রথম সুপার ওভারেও ম্যাচের ফয়সালা হয়নি। দ্বিতীয় সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হলো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ম্যাচে।

সেটা সম্ভব হওয়ার পিছনেও ছিল বিরাট কোহলির অবদান। করিম জানাত বল হাতে শেষ ওভারে ৩৬ রান দেওয়ায় ভারত ২১২ রানে পৌঁছেছিল। সেই জানাত সপ্তদশ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে লং অন বাউন্ডারি দিয়ে ছক্কা মারার প্রয়াস চালান। যদিও বাজপাখির মতো উড়ে গিয়ে ছক্কা আটকান কিং কোহলি।

বিরাট অনেকটা লাফ দিয়ে বলটিকে ধরেও ফেলেছিলেন। কিন্তু বুঝতে পারেন তিনি গিয়ে পড়বেন বাউন্ডারি লাইন পার করে। সেক্ষেত্রে ক্যাচ নয়, বলটি ছয় হতে যেত। এটা অনুভব করে, বিরাট শূন্যে থাকা অবস্থাতেই বলটিকে মাঠের ভিতর ফেরত পাঠান। খেয়াল রাখেন যাতে এই বলটিতে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি না হয়।

দলের জন্য অন্তত পাঁচ রান সেই সময় বাঁচান কোহলি। এই বলটি ছক্কা হয়ে গেলেই খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। বিরাট কোহলি ছাড়া ভারতীয় দলের আর কেউ এমনভাবে বলটি বাঁচাতে পারতেন কিনা সন্দেহ। এর পাশাপাশি আবেশ খানের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ বিরাট তালুবন্দি করেন অসাধারণ পারদর্শিতা দেখিয়ে।

এ ছাড়াও প্রথম সুপার ওভারের প্রথম বলে বিরাট অসাধারণ থ্রো-য় রান আউট করেন বিপজ্জনক গুলাবদিন নঈবকে। এমন সব পারফরম্যান্স কোহলির ঝুলিতে ম্যাচের শেষে এনে দেয় সেরা ফিল্ডিংয়ের স্বীকৃতি।

বিরাট যেভাবে ছক্কা বাঁচিয়েছিলেন সুন্দরের বলে শূন্যে থাকা অবস্থায় একটি ছবির সঙ্গে তাঁর মিল পাওয়া গিয়েছে জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশনের সঙ্গে। বিরাটের অনবদ্য ফিল্ডিং যেমন সকলকে তাক লাগিয়ে দিয়েছে, তেমনই আইসিসি বিরাটের ওই মুহূর্তের সঙ্গে যেভাবে বুমরাহর বোলিং অ্যাকশনের মিল দেখিয়েছে তা মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+